Last Updated:
White House Shooting US President Donald Trump: হোয়াইট হাউসের বাইরে গুলির শব্দ, নিরাপত্তা বলয়ে কড়া তৎপরতা মার্কিন প্রশাসনের। সন্দেহভাজনের মৃত্যু অভিযানে…
ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডি সি-তে হোয়াইট হাউস চত্বরে গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়াল শনিবার সন্ধ্যায়। মার্কিন গুপ্তচর সংস্থা সূত্রে জানা গিয়েছে, হোয়াইট হাউসের নিরাপত্তা বলয়ের বাইরে একটি নিরাপত্তা চৌকির কাছে এক ব্যক্তি আচমকাই গুলি চালাতে শুরু করে। পাল্টা অভিযানে ওই সন্দেহভাজনকে গুলি করে কাবু করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় বলে খবর।
ঘটনার সময় হোয়াইট হাউসের ভিতরেই উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। তবে প্রেসিডেন্টের কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে সিক্রেট সার্ভিস। পরে হোয়াইট হাউসের এক আধিকারিক জানান, ঘটনার পরপরই ট্রাম্পকে পুরো বিষয়টি জানানো হয়।
ঘটনার পর হোয়াইট হাউস সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন প্রশাসন। এদিকে মার্কিন হাউস স্পিকার মাইক জনসন সিক্রেট সার্ভিসের ভূয়সী প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পকে সুরক্ষিত রাখতে সাহসী সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নিয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” পাশাপাশি আইনরক্ষাকারী বাহিনীর ভূমিকাকেও কুর্নিশ জানিয়েছেন তিনি।
Kolkata,West Bengal
