কয়েকমাস ধরে চলা মার্কিন -ইরান সংঘাতের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি বড় চুক্তি প্রায় চূড়ান্ত হয়েছে, যা শুধু যুদ্ধের অবসানই ঘটাবে না, বরং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীও পুনরায় খুলে দেবে। ফলে জ্বালানী তেল নিয়ে যে সঙ্কট তৈরি হচ্ছিল বিশ্বজুড়ে, তা এবার কাটবে বলে আশা করা যায়৷ ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া, ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন যে, আমেরিকা, ইরান এবং আরও কয়েকটি দেশের মধ্যে একটি বড় চুক্তি চূড়ান্ত হতে চলেছে। তবে তিনি এও উল্লেখ করেছেন যে, চূড়ান্ত অনুমোদন এখনও বাকি এবং কিছু শর্ত পরিবর্তিত হতে পারে।
