প্রয়োজন অনুযায়ী সহজেই বাড়ি বদলানো যায়বড় ব্যবসায়ী, CEO বা চলচ্চিত্র তারকাদের কাজের প্রয়োজনে বিভিন্ন শহরে থাকতে হয়। আজ হয়তো মুম্বইয়ের বান্দ্রায় থাকতে হচ্ছে, কয়েক বছর পর থাকতে হতে পারে জুহু, দিল্লি, দুবাই বা লন্ডনে।ভাড়ার বাড়ি থাকলে কোটি কোটি টাকার সম্পত্তি বিক্রির ঝামেলা ছাড়াই সহজে অন্যত্র চলে যাওয়া সম্ভব হয়।এছাড়া সমুদ্রের ধারে অ্যাপার্টমেন্ট, প্রিমিয়াম টাওয়ার, প্রাইভেট ক্লাব, সুইমিং পুল, জিম, উচ্চ নিরাপত্তা-সহ বিলাসবহুল বাড়ি কিনতে অনেক সময় ৫০ কোটি থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে। অথচ একই সুবিধা তুলনামূলক অনেক কম খরচে ভাড়ায় পাওয়া যায়। তাই অনেকেই মালিক হওয়ার চেয়ে সেই সুবিধা ভোগ করাকেই বেশি গুরুত্ব দেন।
