আয়ুষের এই সাফল্য শুধু একজন প্রতিযোগীর ব্যক্তিগত অর্জন নয়, এটি ছোট শহরের অসংখ্য স্বপ্নবাজ তরুণ-তরুণীর কাছে অনুপ্রেরণার গল্প। প্রমাণ করে দিয়েছে, প্রতিভা থাকলে ভৌগোলিক সীমাবদ্ধতা কোনও বাধা নয়। ইসলামপুরের এই ছেলের দিকে এখন তাকিয়ে গোটা উত্তরবঙ্গ, আর সবাই অপেক্ষা করছে সেই মুহূর্তের জন্য, যখন আয়ুষের হাতে উঠবে জয়ের ট্রফি।
