Yoga Day 2026 | আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ২১ জুন সকালে কলকাতার একাধিক পার্কে বিশেষ যোগাভ্যাসের আয়োজন করা হচ্ছে। সেই দিন শহরের ঐতিহাসিক রেড রোডে একটি বৃহৎ অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষেই কলকাতা পুরসভার (KMC) উদ্যোগে বিভিন্ন পার্ককে যোগচর্চার উপযুক্ত কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রস্তুতি চলছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, যেসব পার্কে প্রতিদিন সকালে প্রচুর মানুষের সমাগম হয়, সেখানে বিশেষ ব্যবস্থার মাধ্যমে যোগাভ্যাসের আয়োজন করা হবে। অংশগ্রহণকারীদের জন্য খোলা জায়গা, বসার ব্যবস্থা এবং প্রয়োজনীয় পরিকাঠামো রাখা হবে যাতে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে যোগচর্চায় অংশ নিতে পারেন। একই সঙ্গে শহরের অন্যান্য পার্কও সাধারণ মানুষের জন্য খোলা থাকবে। যারা আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে নিজস্ব উদ্যোগে বা স্থানীয় সংগঠনের সঙ্গে যোগাভ্যাস করতে চান, তাঁরাও পার্কগুলিকে ব্যবহার করতে পারবেন। পুরসভার লক্ষ্য, যোগব্যায়ামের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার বার্তা শহরের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া। On the occasion of International Yoga Day, special yoga sessions will be organized at several parks across Kolkata on the morning of June 21. Prime Minister Narendra Modi is likely to participate in a grand Yoga Day event at the city’s historic Red Road.