কসবায় পরিবহণ দফতরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, আগামী অগাস্ট মাস থেকে কন্ডাক্টরদের বর্ধিত বেতন কার্যকর হবে। পাশাপাশি ৪০০টি বাসের টেন্ডারে অর্থ বরাদ্দের আশ্বাস দিয়ে মার্চ ২০২৭-এর মধ্যে ১,০০০টি নতুন বাস রাস্তায় নামানোর লক্ষ্যমাত্রার কথাও জানান তিনি।