এই বিষয়ে নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী (স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত), মালতী রাভা রায় বলেন, আবেদনপত্রগুলি কেন বাতিল করা হয়েছে বা অযোগ্য বলে গণ্য করা হয়েছে, তা খতিয়ে দেখতে একটি তদন্ত শুরু করা হবে। তিনি বলেন, “এটি একটি বিশাল কাজ। আমরা খুব অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক মানুষকে পরিষেবা দিয়েছি। তা সত্ত্বেও, আমি এসডিও, বিডিও এবং জিপি-দেরকে ‘বাতিল’ আবেদনপত্রগুলোর পিছনে থাকা কারণ অনুসন্ধান করতে এবং তাদের অযোগ্য ঘোষণা করার কারণ খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছি।”
