ABP Ananda LIVE : প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার অনুষ্ঠান সম্প্রচারিত হল কলকাতার সায়েন্স সিটিতে। চলতি অর্থবর্ষে একই রয়েছে EPF-এর সুদের হার। ৮ দশমিক ২৫ শতাংশ হারে সুদ পাবেন উপভোক্তারা।
প্রভিডেন্ট ফান্ডে সুদের হার একই রাখা হলো। ৮.২৫ শতাংশ হারে মিলবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ এর সুদ। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর চলতি মাসেই এই সুদের টাকা জমা পড়তে পারে ৭ কোটিরও বেশি ইপিএফ গ্রাহকের অ্যাকাউন্টে। শুক্রবার প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার অনুষ্ঠানে আরও স্পষ্ট ভাবে তুলে ধরা হলো গোটা বিষয়টি। ১৯৫২ থেকে ১৯৬৬ পর্যন্ত এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ছিল ৩ থেকে ৪.৭৫ শতাংশ। ১৯৮৪ সালে প্রথমবার সুদের হার ৯ শতাংশ ছাড়িয়ে যায়। ১৯৮৯ থেকে ৯৯ এই দীর্ঘ সময় ইপিএফ এর সুদের হার পৌঁছেছিল ১২ শতাংশে। ২০১৩-১৪ সালে সেটাই পৌঁছয় ৮.৭৫ শতাংশে। ২০১৫-১৬ অর্থবর্ষে তা হয় ৮.৮ শতাংশ। ২০২৩-২৪ আর্থিক বছরে ইপিএফ এর সুদের হার ৮.১৫ শতাংশ থেকে বেড়ে হয় ৮.২৫ শতাংশ।