Last Updated:
নিউটাউনের চণ্ডীবেড়িয়ার একটি আবাসন থেকে ২৫ বছর বয়সি তৃষা সাহার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। একই ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাঁর লিভ-ইন সঙ্গী সৌভিক রায়কে। ঘটনার নেপথ্যে সম্পর্কজনিত টানাপোড়েন রয়েছে কি না, তা-সহ সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা: নিউটাউনের চণ্ডীবেড়িয়ার একটি আবাসন থেকে ২৫ বছর বয়সি তৃষা সাহার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। একই ফ্ল্যাট থেকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে তাঁর লিভ-ইন সঙ্গী সৌভিক রায়কে। হাতের শিরা কাটা অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাঁর চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বাসিন্দা তৃষা এবং নৈহাটির বাসিন্দা সৌভিক প্রায় চার মাস আগে ওই ফ্ল্যাটে একসঙ্গে থাকতে শুরু করেছিলেন। দু’জনেই কলকাতার একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন এবং সেখানেই তাঁদের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত সম্পর্কের অবনতি থেকে ঘটনাটি ঘটতে পারে। তবে এটি খুন, আত্মহত্যা নাকি অন্য কোনও ঘটনা—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের দাবি, তৃষার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে মারধরের পর ঝুলিয়ে দেওয়া হয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, সৌভিকের শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। ফরেন্সিক রিপোর্ট, ময়নাতদন্তের রিপোর্ট এবং ঘটনাস্থল থেকে সংগ্রহ করা অন্যান্য তথ্যের ভিত্তিতেই তদন্তের পরবর্তী দিশা নির্ধারণ করা হবে।
সম্প্রতি হুগলির মগরায় অস্বাভাবিক মৃত্যু হয় ২৩ বছর বয়সি কনটেন্ট ক্রিয়েটার সায়নী চক্রবর্তীর। গজঘণ্টা দেপাড়ার বাসিন্দা সায়নী সামাজিক মাধ্যমে তাঁর পোষ্য গরু ‘সুন্দরী’ ও ‘পরি’-কে নিয়ে তৈরি ভিডিওর জন্য পরিচিত ছিলেন। সহজ-সরল জীবনযাপন এবং প্রাণীদের প্রতি ভালোবাসার জন্য তিনি নেটমাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সায়নীর একটি প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কে টানাপোড়েনের জেরেই তিনি আত্মঘাতী হন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
