কলকাতা: আইফোন (Iphone) নিয়ে ভারতীয়দের মধ্যে যে একটা উন্মাদনা রয়েছে, সেটা অস্বীকার করা যায় না একেবারেই। প্রত্যেক বছরই যখন নতুন নতুন আইফোন লঞ্চ করে গোটা পৃথিবীতে, তখনই ভারতীয়রা সার্চ করতে শুরু করেন, কবে থেকেই নতুন মডেল পাওয়া যাবে ভারতে? এই দেশে ভারতে সর্বশেষ মুক্তি পেয়েছে, আইফোন ১৮। তবে গ্যাজেটসপ্রেমীরা এই কথা জানেন যে, কেবলমাত্র একটি মডেল লঞ্চ করে না আইফোন। ভারতে ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে, ‘আইফোন ১৮ প্রো’ এবং ‘আইফোন ১৮ প্রো’ আর ‘আইফোন ১৮ প্রো ম্যাক্স’ (iPhone 18 Pro and iPhone 18 Pro Max)। এই নতুন ফোন মুক্তি পাওয়ার পরেই, বিভিন্ন দোকানের বাইরে দেখা গিয়েছে লম্বা লাইন। অনেকেই মনে করেন, হাতে আইফোনের লেটেস্ট মডেল থাকা মানেই, তিনি অন্যদের থেকে অনেকটাই এগিয়ে। তবে দোকানের বাইরে, আইফোনের নতুন মডেল কেনার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এবার নিজের মতামত জানালেন, অভিনেতা ও সমাজকর্মী, সোনু সুদ (Sonu Sood)।
আইফোন কিনতে লম্বা লাইন, ছবি শেয়ার করে কী লিখলেন সোনু সুদ?
অভিনেতা অভিনেত্রীদের মধ্যেও আইফোনের প্রতি ভালবাসা নতুন কোনও ব্যাপার নয়। অধিকাংশ অভিনেতা অভিনেত্রীদের হাতেই দেখা যায়, আইফোনের লেটেস্ট মডেলটি। তবে আইফোন নিয়ে এই উন্মাদনার বিরোধীতা করেছেন, অভিনেতা সোনু সুদ। সোশ্যাল মিডিয়ায় এদিন সোনু সুদ, আইফোনের দোকানের বাইরের লম্বা লাইনের ছবি তুলে ধরেছেন। সঙ্গে লিখেছেন, ‘নতুন ফোন, নতুন EMI এবং একই পুরনো বিল। শুধুমাত্র ফোন পরিবর্তন করে, আরও উন্নত মোবাইল ফোন নেওয়ার বদলে আমার মনে হয়, এবার আমাদের নতুন করে কিছু ভাবা উচিত। আমার মনে হয়, আসল উন্নতি হল এই সমাজকে আরও উন্নত করা।’ সোশ্যাল মিডিয়ায় সোনু সুদের এই মন্তব্যকে অনেকেই সমর্থন করেছেন।
সোনু সুদ সবসময়েই উল্টো পথেই হাঁটেন। সবসময়েই তিনি সমাজের জন্য কাজের কথা এবং সমাজের উন্নতির কথাই বলেন।
New phone, new EMI… same old bills! 😂 Maybe it’s time we queue up to make a difference, not just upgrade our phones. The real upgrade is a better society. ❤️ pic.twitter.com/WBVDzGrbaV
— sonu sood (@SonuSood) September 18, 2026
আরও পড়ুন: Deepika Padukone: দ্বিতীয় সন্তানের আসার সময় আসন্ন? সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন দীপিকা-রণবীর
Jeetu Kamal: নতুন সরকারের থেকে প্রত্যাশা কমেছে, বিতর্ক আমার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে, কাজে নয়: জিতু কমল