কলকাতা: সব জল্পনা-কল্পনার অবসান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শপথ নিলেন তাঁর মন্ত্রিসভার একাধিক সদস্যও। সেই উপলক্ষে কলকাতার ব্রিগেডে এলাহি আয়োজন হয়েছিল। আর সেখানে দাঁড়িয়েই স্বপ্নপূরণের কথা জানালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা অধুনা নিযুক্ত বাংলাদেশে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। (Dinesh Trivedi)
শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তাঁর মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পালরা। আর সেখানেই শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণের কথা শোনা গেল দীনেশের মুখে। আজই প্রকৃত অর্থে পশ্চিমবঙ্গ স্বাধীনতা পেল বলে মন্তব্য করলেন তিনি। (West Bengal BJP)
আরও পড়ুন: ব্রিগেডে ঐতিহাসিক মুহূর্ত, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শুভেন্দু অধিকারীর
সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করলেন দীনেশ। তাঁর কথায়, “ভারত যখন স্বাধীন হয়েছিল, আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে স্বাধীনতা দেখেছিলেন, প্রকৃত অর্থে, আজ বাংলা সেই স্বাধীনতা পাচ্ছে এবং পেয়েছে। তাই আজ জনতা উপচে পড়েছে। কোনও দলের নয়, সাধারণ মানুষ উপচে পড়ছে।”
#WATCH | Kolkata, West Bengal | On the swearing-in ceremony of the BJP government in West Bengal, Former Union Minister and High Commissioner of India to Bangladesh, Dinesh Trivedi, says, “When India became independent and the independence that Shyama Prasad Mukherjee had seen,… pic.twitter.com/F4HlUuY3kY
— ANI (@ANI) May 9, 2026
আরও পড়ুন: শুভেন্দু অধিকারীর পরেই শপথ দিলীপ, অগ্নিমিত্রার, কোন মন্ত্রক পাচ্ছেন?
পশ্চিমবঙ্গ ‘সোনার বাংলা’ হওয়ার দিকে এগোচ্ছে বলেও মন্তব্য করেন দীনেশ। শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে বলেন, “সোনার বাংলা ফিরছে। খুব ভাল হয়েছে (শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়া)। সবাইকে নিয়ে চলবেন বলেছেন। খুব ভাল হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী এত পরিশ্রম করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে পরিশ্রম করেছেন, তার ফলাফল এটা। সবেই খেটেছেন।”
বিধানসভা নির্বাচনের ফলঘোষণার পর আজ পশ্চিমবঙ্গে নয়া সরকার গঠিত হল। রাজ্যে বিজেপি-র প্রথম সরকারের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু। মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ, অগ্নিমিত্রা, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীখ প্রামাণিকরা। তবে কে কোন দফতর পাবেন, তা এখনও ঠিক হয়নি।
এদিন শপথগ্রহণে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, স্মৃতি ইরানি-সহ আরও অনেকে।