কলকাতা : সুপার স্যাটারডে-তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ছিল মেগা ইভেন্ট। বসেছিল চাঁদের হাট। নক্ষত্রখচিত মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী এবং প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি। স্বভাবতই খুশি মিঠুন চক্রবর্তী।
মিঠুন বলছেন, ‘আজকে আমাদের জিতের দিন, আনন্দের দিন। আমার কাছে আজকের দিনটা স্বাধীনতার দিন, বাংলার স্বাধীনতার দিন। যেমন ভারতবর্ষে ইংরেজরা অত্যাচার করেছে, ধর্ষণ করেছে, ফাঁসি দিয়েছে, গলা কেটে দিয়েছে… তারপর আমরা লড়ে ভারতের স্বাধীনতা এনেছি, তেমনই পশ্চিমবঙ্গে এর আগের সরকার আমাদের কর্মীদের কেটেছে, আত্মহত্যা করিয়েছে… তাদের হাত থেকে মুক্তি দিয়েছি বলে আমার মনে হয়… খুব আনন্দ… খুব আনন্দের দিন… আজকে আমাদের জয়ের দিন।’
আজ ব্রিগেডের মঞ্চে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ (খড়গপুর সদর)। মন্ত্রী হিসেবে শপথ নিলেন অগ্নিমিত্রা পাল (আসানসোল দক্ষিণ)। মন্ত্রী হিসেবে শপথ নিলেন অশোক কীর্তনিয়া (বনগাঁ উত্তর)। মন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্ষুদিরাম টুডু (রানিবাঁধ)। মন্ত্রী হিসেবে শপথ নিলেন নিশীথ প্রামাণিক (মাথাভাঙা)।
Congratulations to Dilip Ghosh Ji, Agnimitra Paul Ji, Ashok Kirtania Ji, Kshudiram Tudu Ji and Nisith Pramanik Ji on taking oath as Ministers in the Government of West Bengal. These leaders have worked tirelessly at the grassroots and served people. I am confident they will… pic.twitter.com/3E4XcXWoav
— Narendra Modi (@narendramodi) May 9, 2026
এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৬টি জেলায় ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে। প্রথম দফায় ভোট হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম – এই ১৬ জেলায়। দ্বিতীয় দফায় ভোট হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান – এই ৭ জেলায়। ফলতায় নতুন করে ভোট হবে ২১ মে। ফল ঘোষণা ২৪ মে। ৪ মে পশ্চিমবঙ্গের মোট ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। বিজেপি পেয়েছে ২০৭টি আসন।