Last Updated:
Donald Trump: ফের নতুন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্য! চলতি সপ্তাহের গোড়ায় হরমুজ় প্রণালীর কাছে মার্কিন সেনার হেলিকপ্টার ভেঙে পড়ার পর ইরানকে দায়ী করেছিলেন ট্রাম্প। এবার দিলেন কঠোর হামলার হুঁশিয়ারি।
ওয়াশিংটন: ফের বড় হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা করলেন, আজ রাতেই ইরানের উপর বড়সড় হামলা চালাবে আমেরিকা। আর ট্রাম্পের এই ঘোষণার ফলে আপাতত যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশা আরও ক্ষীণ হয়ে গেল বলেই মনে করছেন কূটনৈতিক মহল। কারণ এর ফলে দুপক্ষের নতুন করে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতি ব্যাপক আকার ধারণের আশঙ্কা কার্যত আরও জোরালো হল।
এখনও পর্যন্ত দেওয়া হুঁশিয়ারিগুলির মধ্যে অন্যতম এই সতর্কবার্তায় ট্রাম্প বলেন, “আমেরিকা ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপ-সহ অন্যান্য তৈল সংশোধনাগারগুলি দখল করে নেবে। তিনি বলেন, ভেনিজুয়েলার মতোই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তেল ও গ্যাস বাজারের উপর “সম্পূর্ণ নিয়ন্ত্রণ” বহাল করবে দ্রুত।
ট্রাম্প বলেন “আমেরিকা আজ রাতেই ইরানের উপর কঠোর হামলা চালাবে।’ মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইতিমধ্যেই ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার, বিমান ধ্বংসকারী সিস্টেম এবং অন্যান্য সকল প্রকার প্রতিরক্ষা ব্যবস্থা, সেই সঙ্গে অধিকাংশ আক্রমণাত্মক ক্ষমতাই বিলুপ্তপ্রায়”। নিজের ‘সোশ্যাল’ প্ল্যাটফর্মে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতেই ট্রাম্প জানিয়েছিলেন সমঝোতার জন্য ইরান অনেক দেরি করে ফেলেছে। তার মূল্য চোকাতে হবে তাদের। এরপর বুধবার সকালেও (মার্কিন সময়) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, আজ রাতেই শুরু হবে হামলা। তিনি জানিয়েছেন, তেহরানের ড্রোন একটি মার্কিন অ্যাপাচে হেলিকপ্টারে আঘাত করার কারণেই নতুন করে হামলা শুরু হবে। তিনি বলেন, ‘‘আমরা তাদের উপর হামলা চালাব, খুব কঠোর ভাবে হামলা চালাব। আমরা গতকাল তাদের কঠোর ভাবে আঘাত করেছি, আজ আবার কঠোর ভাবে আঘাত করব।’’
Kolkata,West Bengal
Jun 11, 2026 11:23 PM IST
