Last Updated:
ইসমাইল বলেন, ‘খসড়ার অধিকাংশ অংশ ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে, কিন্তু আমেরিকা অতিরিক্ত দাবি করছে। তাঁর মন্তব্য থেকে বোঝা যায় যে, আলোচনা অগ্রসর হলেও, কিছু গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে বাধা দিচ্ছে।
তেহরান: পশ্চিম এশিয়ায় অশান্তি থামার কোনও লক্ষণই নেই ! আমেরিকার সঙ্গে আসন্ন চুক্তির সম্ভাবনা প্রায় উড়িয়ে দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার দাবি সত্ত্বেও আলোচনা অমীমাংসিতই রয়ে গিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই চুক্তি সম্পন্ন হওয়ার খবরকে অনুমাননির্ভর বলেছেন। তাঁর কথায়, তেহরান এখনো কোনও প্রস্তাবিত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।
বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা করেন, ইরানের উপর বড়সড় হামলা চালাবে আমেরিকা। আর ট্রাম্পের এই ঘোষণার ফলে আপাতত যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশা আরও ক্ষীণ হয়ে গেল বলেই মনে করছেন কূটনৈতিক মহল। কারণ এর ফলে দুপক্ষের নতুন করে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতি ব্যাপক আকার ধারণের আশঙ্কা কার্যত আরও জোরালো হল। এখনও পর্যন্ত দেওয়া হুঁশিয়ারিগুলির মধ্যে অন্যতম এই সতর্কবার্তায় ট্রাম্প বলেন, “আমেরিকা ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপ-সহ অন্যান্য তৈল সংশোধনাগারগুলি দখল করে নেবে। তিনি বলেন, ভেনিজুয়েলার মতোই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তেল ও গ্যাস বাজারের উপর “সম্পূর্ণ নিয়ন্ত্রণ” বহাল করবে দ্রুত।
মার্কিন সেনাবাহিনী ইরানের বেশ কয়েকটি টার্গেটে নতুন করে হামলা চালিয়েছে ৷ মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, ট্রাম্পের নির্দেশে তারা ইরানের ভিতরে একাধিক লক্ষ্যবস্তুতে ‘অতিরিক্ত আত্মরক্ষামূলক হামলা’ শুরু করেছে। CENTCOM এক বিবৃতিতে বলেছে, “এই হামলাগুলো ইরানের অযৌক্তিক ও চলমান আগ্রাসনের জবাব।” সর্বশেষ এই সামরিক পদক্ষেপটি এসেছে একদিন পর, যখন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালিয়েছিল ৷ ট্রাম্পের দাবি ছিল ইরান একটি মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টার ভূপাতিত করেছে। এরপর ইরানের Islamic Revolutionary Guard Corps (IRGC) পাল্টা হামলার ঘোষণা করে আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর উপর ৷ যার ফলে সংঘাত আরও বেড়ে যায়।
ট্রাম্প জানিয়েছিলেন সমঝোতার জন্য ইরান অনেক দেরি করে ফেলেছে। তার মূল্য চোকাতে হবে তাদের। তিনি জানিয়েছেন, তেহরানের ড্রোন একটি মার্কিন অ্যাপাচে হেলিকপ্টারে আঘাত করার কারণেই নতুন করে হামলা শুরু হবে। তিনি বলেন, ‘‘আমরা তাদের উপর হামলা চালাব, খুব কঠোর ভাবে হামলা চালাব।’’
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
