Job Loss : ফের হাজার-হাজার কর্মীর চাকরি যেতে পারে। ১ সেপ্টেম্বর আসতে পারে ছাঁটাই মেল। সকাল ৬টায় আসতে পারে এই চিঠি। ইতিমধ্যেই যা নিয়ে জোর আতঙ্ক শুরু হয়েছে কর্মীদের মধ্যে। সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, বিশ্বের অন্যতম নামী টেক কোম্পানি ওরাকল নিতে পারে এই সিদ্ধান্ত। মূলত, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর ওপর বেশি বিনিয়োগ করায় এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে কোম্পানি।
কত হতে পারে এই কর্মী ছাঁটাইয়ের পরিমাণ
টিডি কোওয়েনের হিসেব বলছে, ওরাকল সারা বিশ্বে এই কর্মী ছাঁটাইয়ের সংখ্যাটা ১৮ শতাংশ করতে পারে। সেই ক্ষেত্রে ভারতেও পড়তে পারে এর বড় প্রভাব। ইতিমধ্যেই AI পরিকাঠামো ও ডেটা সেন্টার তৈরিতে বড় বিনিয়োগ করেছে কোম্পানি। সেই কারণেই হাজার হাজার কর্মীর চাকরি যেতে পারে। এর আগে ৩১ মার্চ গ্লোবাল ওয়ার্কফোর্সের ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছিল কোম্পানি।
এখন কত কর্মী আছে ওরাকলের
কোম্পানি বিশ্বে এখন ১,৬২,০০০ কর্মী থেকে বর্তমানে ১,৪১,০০০ কর্মী নিয়ে কাজ করছে। মূলত, কৃত্রিম বুদ্ধিমত্তা কাজের বাজারে চলে আসায় এই কর্মী ছাঁটাইয়ের পথে বার বার হাঁটছে ওরাকল।
দুই শতাংশের বেশি কর্মী ছাঁটাই
সম্প্রতি এই বিষয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে বিজনেস ইনসাইডারে। পরবর্তীকালে যা নিয়ে খবর করেছে NDTV। যেখানে বলা হয়েছে, ইতিমধ্যেই ম্যানেজারের কাছে প্রতি বিভাগের একটি তালিকা তৈরি করতে বলেছে উর্ধ্বতন কর্তৃপক্ষ। সেই ক্ষেত্রে অনেক টিমের দুই সংখ্যার বেশি শতাংশে হবে ছাঁটাই। তবে সূত্র জানাচ্ছে, এখনও কত শতাংশের বেশি কর্মী ছাঁটাই হবে, সেই বিষয়ে ম্যানেজমেন্টের তরফে কোনও স্থির সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে টপ অথরিটির কাছে কর্মী ছাঁটাই সংক্রান্ত খবর পাঠানো হয়েছে। চেয়ে পাঠানো হয়েছে ছাঁটাই লিস্ট।
কোম্পানি কিছু বলেছে কি ?
তবে ছাঁটাইয়ের বিষয়ে বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হলেও এখনও ওরাকলের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। শোনা যাচ্ছে, শীঘ্রই এই বিষয়ে কিছু বলতে পারে কোম্পানি। তবে এই টেক কোম্পানিগুলির মধ্যে ওরাকল একা এই পথে হাঁটছে এমনটা নয়। এর আগে মেটা, অ্যামাজন, মাইক্রোসফট, গুগল ক্লাউডের মতো কোম্পানিও বহু কর্মী ছাঁটাই করেছে। মূলত, AI নির্ভর প্রযুক্তি আনার কারণেই এই ছাঁটাই পর্ব বাড়ছে।
আরও পড়ুন : এবার স্টেট ব্যাঙ্ক থেকে টাকা তুললে বেশি চার্জ কাটবে, কবে থেকে চালু নিয়ম ?