রায়পুর: জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে যাওয়ার সুযোগ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে (RCB vs KKR)। আর প্লে অফের দৌড়ে থাকতে হলে জিততেই হবে কলকাতা নাইট রাইডার্সকে। এরকম পরিস্থিতিতে ক্রিকেটপ্রেমীদের উদ্বেগ বাড়িয়েছিল বৃষ্টি। রায়পুরে বৃষ্টির কারণে আরসিবি বনাম কেকেআর ম্যাচ নির্ধারিত সময়ে শুরু করা গেল না। ম্যাচ ভেস্তে গেলে কেকেআরের কপাল পুড়বে কি না, তা নিয়েও জোর চর্চা শুরু হয়েছিল।
অবশেষে বৃষ্টি থামার পর রাত সাড়ে আটটায় টস হল। ম্যাচ শুরু হবে রাত ৮.৪৫ মিনিটে। তবে ভক্তদের স্বস্তি বলতে, ওভারসংখ্যা কমেনি। অর্থাৎ ২০ ওভার করেই খেলবে দুই দল। টস জিতে কেকেআরকে আগে ব্যাট করতে পাঠালেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। স্বাভাবিক কারণেই। এমনিতেই বৃষ্টির আশঙ্কা রয়েছে, এরকম পরিস্থিতিতে সব দলই চায় পরে ব্যাট করতে। যাতে কোনও কারণে বৃষ্টিতে ওভার সংখ্যা কাটছাঁট হলে ডাকওয়ার্থ ল্যুইস নিয়ম মতো অঙ্ক কষে এগনো যায়। আরসিবিও সেই কৌশলই নিল।
তবে ম্যাচের আগেই বড় ধাক্কা খেল কেকেআর। পায়ের চোটের জন্য ছিটকে গেলেন দলের অন্যতম সেরা স্পিনার বরুণ চক্রবর্তী। ছন্দে ফেরা বরুণ যে নাও খেলতে পারেন, সেই আশঙ্কা ছিলই। সেটাই সত্যি হল। তাঁর পরিবর্তে কেকেআর-এর জার্সিতে অভিষেক হচ্ছে পেসার সৌরভ দুবের। অজিঙ্ক রাহানে জানালেন, পায়ের চোটের জন্য খেলছেন না বরুণ।
We’re good to go in Raipur 🙌
It is ACTION time as #RCB meet #KKR 👊
Updates ▶️ https://t.co/X27WecYjiZ#TATAIPL | #KhelBindaas | #RCBvKKR pic.twitter.com/WOwAx2LRPS
— IndianPremierLeague (@IPL) May 13, 2026
কলকাতা নাইট রাইডার্সের একাদশ: অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, অঙ্গকৃষ রঘুবংশী (উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, মণীশ পাণ্ডে, রিঙ্কু সিংহ, সুনীল নারাইন, অনুকূল রায়, বৈভব অরোরা ও কার্তিক ত্যাগী
কেকেআরের সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার: সৌরভ দুবে, রামনদীপ সিংহ, তেজস্বী দাহিয়া, নভদীপ সাইনি, টিম সেইফার্ট
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একাদশ: জেকব বেথেল, বিরাট কোহলি, রজত পাতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, বেঙ্কটেশ আইয়ার, ক্রুণাল পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, রসিখ সালাম দার, জেকব ডাফি ও জশ হ্যাজলউড
টসের পর রাহানে বলেন, ‘আমাদের শেষ চার ম্যাচ ভাল গিয়েছে। আমরা একটা একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি। প্রতিপক্ষদের সম্মান করতে চাই। ছোট ছোট মুহূর্তগুলো জিততে চাই। এই ফর্ম্যাটে ছোট ছোট মুহূর্তগুলো জিততেই হয়। সেটা গুরুত্বপূর্ণ।’