রায়পুর: বিরাট কোহলির মাঠে নামা মানেই ইতিহাস গড়া। আজকাল যেন এটা নিত্যদিনের নিয়ম হয়ে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আজ রায়পুরে আইপিএলের (IPL 2026) ম্যাচে মাঠে নেমেছে কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB vs KKR)। ম্যাচে এখনও ব্যাটিংয়ে নামেননি কোহলি, প্রথমে কেকেআর ব্য়াট করছে। তবে ব্যাটে না নামলেও, কেবল মাঠে নেমেই আজ ইতিহাস গড়ে ফেললেন বিরাট কোহলি (Virat Kohli)। পিছনে ফেললেন মহেন্দ্র সিংহ ধোনিকে।
আইপিএলের ইতিহাসে এতদিন পর্যন্ত মহেন্দ্র সিংহ ধোনির দখলেই সর্বাধিক, ২৭৮টি ম্য়াচ খেলার কৃতিত্ব ছিল। তবে সেই কৃতিত্ব এই ম্যাচে মাঠে নামতেই নিজের নামে করে ফেললেন কোহলি। ধোনির ২৭৮টি ম্যাচ খেলার কৃতিত্বকে পিছনে ফেলে ২৭৯তম আইপিএল ম্যাচ খেলতে নামলেন কোহলি। আর এর সঙ্গেই রচিত হল সর্বকালীন ইতিহাস। ধোনি এ মরশুমে একটিও ম্যাচ খেলেননি। সেখানে আরসিবির হয়ে নিয়মিত খেলছেন কোহলি। সেই সুবাদেই তিনি মাহিকে পিছনে ফেলে এগিয়ে গেলেন।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)