YouTube Monetisation Rules 2027: ইউটিউব ক্রিয়েটরদের জন্য বড় পরিবর্তনের ঘোষণা। ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে YouTube Partner Programme (YPP)-এ নতুন করে বিজ্ঞাপন ও YouTube Premium-এর রেভিনিউ শেয়ারিং পেতে আরও বেশি যোগ্যতা পূরণ করতে হবে। ২০১৮ সালের পর এই প্রথম YPP-এর মূল যোগ্যতার ক্ষেত্রে এত বড় পরিবর্তন আনছে YouTube।

নতুন ক্রিয়েটরদের জন্য কী বদলাচ্ছে? ১ ফেব্রুয়ারি ২০২৭ থেকে নতুন ক্রিয়েটরদের বিজ্ঞাপন ও YouTube Premium revenue sharing-এর জন্য YPP-তে যোগ দিতে হলে ১,০০০ সাবস্ক্রাইবারের পাশাপাশি দুটির মধ্যে যে কোনও একটি শর্ত পূরণ করতে হবে—

গত ৩৬৫ দিনে ৮,০০০ ঘণ্টা qualified watch hours, অথবা গত ৯০ দিনে ২ কোটি (২০ মিলিয়ন) qualified Shorts views।

বর্তমান ব্যবস্থায় মূল বিজ্ঞাপন-রেভিনিউ শেয়ারিংয়ের জন্য ১,০০০ সাবস্ক্রাইবারের সঙ্গে ৪,০০০ valid public watch hours অথবা ৯০ দিনে ১ কোটি valid public Shorts views প্রয়োজন। অর্থাৎ নতুন নিয়মে দীর্ঘ ভিডিওর ক্ষেত্রে প্রয়োজনীয় watch time দ্বিগুণ এবং Shorts-এর ক্ষেত্রে প্রয়োজনীয় views-ও দ্বিগুণ হচ্ছে।

যাঁরা ইতিমধ্যেই YPP-তে রয়েছেন? নতুন নিয়মে বর্তমানে YouTube Partner Programme-এর সদস্য ক্রিয়েটরদের সরাসরি YPP থেকে বাদ দেওয়া হবে না। তবে Shorts থেকে বিজ্ঞাপন ও subscription revenue পাওয়ার ক্ষেত্রে নতুন শর্ত আসছে।

১ ফেব্রুয়ারি ২০২৭ থেকে Shorts revenue sharing চালু রাখতে ক্রিয়েটরদের গত ৯০ দিনে কমপক্ষে ১ কোটি qualified Shorts views প্রয়োজন হবে। কোনও চ্যানেল এই সীমার নিচে নেমে গেলেও পুরো YPP সদস্যপদ হারাবে না এবং long-form content থেকে আয় চালিয়ে যেতে পারবে। পরে আবার ১ কোটি Shorts views-এর সীমা পার করলে Shorts revenue sharing স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।

YouTube জানিয়েছে, নতুন ব্যবস্থার লক্ষ্য হল আরও সক্রিয় ও নিয়মিত কনটেন্ট তৈরি করা ক্রিয়েটরদের উৎসাহিত করা এবং প্ল্যাটফর্মে আয়ের আরও সুযোগ তৈরি করা। সংস্থার দাবি, ২০২৭ সালে ক্রিয়েটরদের ২০২৬ সালের তুলনায় আরও বেশি অর্থ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Shorts-এর ক্ষেত্রে ১ কোটি views-এর সীমা পূরণ করতে না পারা ক্রিয়েটরদের জন্যও নতুন earning incentive আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে YouTube Shopping, brand deals এবং ট্রেন্ড তৈরি করার জন্য incentive বা bonus থাকতে পারে।

এর পাশাপাশি YouTube Premium Lite পরিষেবা আরও দেশে সম্প্রসারণ করছে। Premium ও Premium Lite-এর subscription revenue থেকে ক্রিয়েটরদেরও অংশ দেওয়া হবে।

Business Standard-এর প্রতিবেদন অনুযায়ী, long-form ভিডিওর ক্ষেত্রে allocated revenue-এর ৫৫ শতাংশ এবং Shorts-এর ক্ষেত্রে ৪৫ শতাংশ ক্রিয়েটরদের দেওয়া হবে। ভারতে Premium Lite-এর দাম বর্তমানে মাসে ৮৯ টাকা। সব মিলিয়ে, ২০২৭ থেকে YouTube-এ শুধু একটি ভাইরাল ভিডিও বা কয়েকটি ভাইরাল Shorts-এর উপর নির্ভর করে দ্রুত monetisation পাওয়ার পথ আরও কঠিন হতে চলেছে। নিয়মিত কনটেন্ট, দীর্ঘমেয়াদি audience retention এবং ধারাবাহিক views—নতুন ক্রিয়েটরদের কাছে এগুলিই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
Published at : 11 Aug 2026 06:26 PM (IST)