কলকাতা: এমপ্লয়িজ’ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (Employees’ Provident Fund Organisation) বা EPFO তার গ্রাহকদের জন্য অগ্রিম তোলার নিয়ম আরও সহজ করেছে। শিক্ষা, অসুস্থতা বিয়ে বা বাড়ি তৈরি করার মতো বিভিন্ন কাজে দরকার মতো ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নির্দিষ্ট নিয়ম ও সীমা বেঁধে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: কলকাতার একাধিক বড় মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড, ‘চিন্তার বিষয় হল পুজো আসছে…’, বললেন পুর কমিশনার
জানা গিয়েছে, ইপিএফ অ্যাকাউন্টের বয়স অন্তত ১২ মাস বা ১ বছর পূর্ণ হওয়ার পর থেকেই এই টাকা তোলার সুবিধা পাওয়া যাবে। এ ছাড়াও জমা থাকা ইপিএফ বা এমপ্লয়িজ’ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের মোট ব্যালেন্সের ৭৫ শতাংশ পর্যন্ত টাকা তোলা যাবে। এর মধ্যে কর্মচারীর জমা করা ও সেই ব্যক্তি যে সংস্থায় চাকরি করেন, সেই সংস্থার জমা করা, সব টাকাই থাকবে।
ईपीएफ एडवांस के नए नियम—अब निकासी के प्रावधान और आसान!
जानें शिक्षा, बीमारी और आवास जैसे जरूरी आवश्यकताओं के लिए ईपीएफ एडवांस के नए नियम और निकासी की सीमाएँ।#EPFO #EPFOWithYou #HumHainNa #EPFAdvance pic.twitter.com/yiiAQV8A8l
— EPFO (@officialepfo) September 8, 2026
ক্যাটেগরি অনুযায়ী মোট ৩ টে ক্যাটেগরি রয়েছে। প্রথমে, জরুরি প্রয়োজন। তারপর বাড়ি সংক্রান্ত প্রয়োজন আর তারপর রয়েছে বিশেষ পরিস্থিতি। জরুরি প্রয়োজনের অধীনে আসে অসুস্থতা, নিজের ও পরিবারের কারও লেখাপড়ার জন্য আর নিজের ও পরিবারের কারও বিয়ের জন্য। অসুস্থতার কারণে একাধিকবার টাকা তোলা যাবে। পড়াশোনার ক্ষেত্রে বিষয়টা সর্বোচ্চ ১০ বার আর বইয়ের জন্য মোট ৫ বার টাকা তোলা যাবে।
দ্বিতীয় ক্যাটেগরিতে রয়েছে বাড়ি সংক্রান্ত বিষয়। ফ্ল্যাট বা বাড়ি বা জমি কেনার জন্য, বাড়ি তৈরি করার জন্য, বাড়ির লোন শোধ করার জন্য, বড়র মেরামত বা সংস্কার করার জন্য এই ক্যাটেগরির অধীনে টাকা নেওয়া যাবে। আর এই ক্যাটেগরির অধীনে সর্বোচ্চ ৫ বারই টাকা তোলা যাবে।
এরপর আসে তৃতীয় ক্যাটেগরি। এমপ্লয়িজ’ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জানিয়েছে তাদের ইপিএফ সেন্ট্রাল বোর্ডের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী যে কোনও বিশেষ পরিস্থিতিতে কোনও একটি অর্থবর্ষে সব থেকে বেশি ২ বার টাকা তোলা যাবে।