Last Updated:
ইতিমধ্যেই পঞ্জাবের এই বিজেপি নেতার ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ বিবৃতি দিয়ে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে৷
কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন রেল এবং খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রভনীত সিং বিট্টু৷ আগামী বছর তিনি পঞ্জাব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে৷
রভনীত সিং বিট্টু কেন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন তা নিয়ে এখনও সরকারি ভাবে কোনও কারণ জানানো হয়নি৷ তবে সূত্রের খবর, আগামী বছর পঞ্জাবের বিধানসভা নির্বাচনের আগে বিট্টুকে পঞ্জাবের রাজনীতিতে ফের সক্রিয় করতে চাইছে বিজেপি৷
গত জুন মাসেই রাজ্যসভার সাংসদ হিসেবে রভনীত সিং বিট্টুর মেয়াদ শেষ হয়েছে৷ ২০২৪ সালে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন বিট্টু৷ দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকার পর ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি-তে যোগ দিয়েছিলেন বিট্টু৷
রভনীত সিং বিট্টু পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিং-এর নাতি৷ ১৯৯৫ সালে খুন হয়েছিলেন বিয়ন্ত সিং৷ রভনীত সিং বিট্টু তিন বার কংগ্রেসের টিকিটে সাংসদ নির্বাচিত হন৷ ২০০৯ সালের প্রথমবার আনন্দপুর সাহিব কেন্দ্র থেকে সাংসদ হন বিট্টু৷ এর পর ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে লুধিয়ানা থেকে সাংসদ নির্বাচিত হন তিনি৷ ২০২৪ সালে বিজেপি-তে যোগ দেওয়ার পরেও লুধিয়ানা কেন্দ্র থেকেই লড়াই করেন বিট্টু৷ কিন্তু কংগ্রেস প্রার্থী অমরিন্দর সিং রাজা ওয়ারিংয়ের কাছে পরাজিত হন তিনি৷
বিট্টু ইতিমধ্যেই দাবি করেছেন, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে পঞ্জাবে সরকার গঠন করবে বিজেপি৷ বিট্টু দাবি করেছিলেন, আমাদের রাজ্যের আরও উন্নতি করতে আমি পঞ্জাবেও ডবল ইঞ্জিন সরকারকে ক্ষমতায় আনাই আমাদের লক্ষ্য৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে দূরদৃষ্টি, তা পঞ্জাবের প্রতিটি বিধানসভা এবং দলীয় কর্মীদের মধ্যে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য৷ ঐক্যবদ্ধ, শৃঙ্খলাপরায়ণতা এবং পঞ্জাবের উন্নতির জোরাল বার্তা, প্রধানমন্ত্রীর এই বার্তাই আমরা পৌঁছে দিতে চাই৷
Kolkata,West Bengal
