বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘রাজনৈতিক কর্মী, দীর্ঘদিন রাজনীতি করেছেন। তো রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেত্রী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, গণতান্ত্রিক দেশ, লোকতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক সরকার, সরকার কোন কিছু বন্ধ করছে না, চাপিয়ে দিচ্ছে না, রাস্তায় পুলিশের ব্যারিকেড লাগিয়ে দিচ্ছে না। হাঁটছেন হাঁটুন। আর উনি তো চিরকাল হাঁটার মধ্যেই ছিলেন। উনি বসে যাবেন কেন? উনি হাঁটুন। ওটা উনার শরীরের পক্ষে, মনের পক্ষে ভাল। প্রতিবাদ দেখা যায়নি বলেই তো মানুষ তাকে প্রত্যাখান করেছে। ‘অপরাধীকে কেউ বাঁচাতে পারবে না, যারা খুন করেছে, ধর্ষণ করেছে, তাদের পাতাল থেকে খুঁজে বের করা হবে। আর কেউ এই ধরণের অপরাধ করলে, বিহার থেকে শুটার নিয়ে এলে, উত্তরপ্রদেশ থেকে শুটার নিয়ে এলে, এই যে একটা চালু হয়েছিল এখানে, ঘটনার বলি অনেকেই হয়েছেন। নির্বাচনের পরে আমরা আমাদের তিন জন কর্মীকে হারিয়েছি। তৃণমূল খুন করেছে। কিন্তু তৃণমূলের কোনও কাউন্সিলর, বিধায়ক, সাংসদ এখনও পর্যন্ত আক্রান্ত হয়নি। সুস্থ আছে। আমরা চাইলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। এবং চাইলে পরিস্থিতি অন্যরকম করে দেওয়া যেতে পারে। সেটা মানুষও বোঝে, তৃণমূলও বোঝে। কিন্তু আমরা সে পথে হাঁটিনি। ওই পথটা সুস্থ রাজনীতির পথ নয়। কিন্তু অপরাধীদের স্থান হয় জেলের ভেতরে, আর না হলে আকাশের ওপরে।’