মুর্শিদাবাদে: উস্কানিমূলক মন্তব্যকাণ্ডে আজ হুমায়ুন কবীরকে তলব শক্তিপুর থানায়। সকাল ১১টা নাগাদ শক্তিপুর থানায় তলব নওদার AJUP বিধায়ককে। আগামীকাল রেজিনগর থানাতেও তলব করা হয়েছে হুমায়ুন কবীরকে। এই ঘটনায় FIR দায়ের হয়েছিল আগেই। গত মঙ্গলবার নোটিস দিতে হুমায়ুনের বাড়িতেও যায় পুলিশ। গত ২৬ জুন, রেজিনগরে এক সভায় উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়ান হুমায়ুন কবীর। এর আগে গত ৮ মে শক্তিপুরের একটি কর্মিসভা থেকেও পুলিশকে হুঁশিয়ারি দেন তিনি। এই নিয়ে আগেই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য-সহ একাধিক ধারায় FIR দায়ের করেছে পুলিশ।
আল্টিমেটাম দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাকশন। একদিকে গ্রেফতার। অন্যদিকে নোটিস। হুমায়ুন কবীরের উস্কানিমূলক মন্তব্যের প্রেক্ষিতে সোমবার বিধানসভা থেকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উস্কানিমূলক মন্তব্যের ঘটনায় FIR দায়ের হয়েছিল আগেই। মঙ্গলবার নওদার AJUP বিধায়ককে নোটিস দিতে তাঁর বাড়িতে পৌঁছে গেল পুলিশ। গ্রেফতার করা হল সভার আয়োজকদের। আর তারপরই কার্যত সুর নরম করলেন হুমায়ুন কবীর।
আম জনতা উন্নয়ন পার্টি বিধায়ক হুমায়ুন কবীর বলেন, আমার এটা বলা ভুল হয়েছে যে, এটুকু আমি মানছি যে, আমি মুসলমানদের নিয়ে নামব বলেছি। মুসলমান নিয়ে বলাটা প্রত্যাহার করছি। শুক্রবার রেজিনগরের কাশীপুরে এক সভায় উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়ান হুমায়ুন কবীর। এর আগে ৮ মে শক্তিপুরের একটি কর্মিসভা থেকেও পুলিশকে হুঁশিয়ারি দেন তিনি। আম জনতা উন্নয়ন পার্টি বিধায়ক হুমায়ুন কবীর বলেন,এই শক্তিপুরের OC-কে। এ বাচ্চা, মানুষের বাচ্চা না। এ একদম হারামখোর, একদম বেইমান, একদম সাম্প্রদায়িক লোক।
এই দুটি ঘটনায় আগেই, জনসমক্ষে অশ্লীল শব্দ বলা সরকারি কর্মীকে দায়িত্ব পালনে বাধা, উস্কানিমূলক মন্তব্য করার মতো জামিন অযোগ্য-সহ একাধিক ধারায় FIR দায়ের করে পুলিশ।এই মামলায় শুক্রবার অর্থাৎ তেসরা জুলাই শক্তিপুর থানায় এবং পরের দিন অর্থাৎ চৌঠা জুলাই রেজিনগর থানায় হুমায়ুন কবীরকে হাজির হতে বলে নোটিস দিল পুলিশ।
আম জনতা উন্নয়ন পার্টি বিধায়ক হুমায়ুন কবীর বলেন, নোটিস দিয়েছে। আজকে তো ৩০ তারিখ। ৩ তারিখ আসুক, তখন কী করব তার উত্তর দেব। সোমবারই হমায়ুন কবীরের মন্তব্য় নিয়ে বিধানসভায় হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,এনাফ ইজ এনাফ। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। এরপর সোমবার রাত থেকেই ধরপাকড় শুরু করে পুলিশ। আম জনতা উন্নয়ন পার্টির ব্লক সভাপতি অঞ্চল সভাপতি ও কর্মী মিলিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়।
Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন