Last Updated:
এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগদান করলেন প্রাক্তন সাংসদ শান্তনু সেনও। সেই সঙ্গে যোগ দিলেন রঞ্জন সরকার, নারায়ণ গোস্বামী, কাউন্সিলর সুশান্ত ঘোষ- সহ বহু বিশিষ্ট নেতা।
আরও শক্তিশালী হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। এবার ঋতব্রতদের শিবিরে যোগ দিলেন ডঃ শান্তনু সেন। সেই সঙ্গে এই দলে যোগদান করেন রঞ্জন সরকার, নারায়ণ গোস্বামী, কাউন্সিলর সুশান্ত ঘোষ, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।
সেই সঙ্গে ঋতব্রতদের তৃণমূলে যোগদান করেন বীরভূমের জেলা পরিষদের সবাধিপতি কাজল শেখ। এদিন যোগদান করেন শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
পাশাপাশি এদিনের বৈঠকে উপস্থিত হয়েছেন ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার, ফিরহাদ হাকিম , পাণ্ডবেশ্বরের পরাস্ত প্রাক্তন বিধায়ক নরেন চক্রবর্তী, মেয়র পরিষদ তারক সিং ঢুকলেন। বোট ক্লাবে বিপ্লব মিত্র, মহেশতলার বিধায়ক শুভাশীষ দাস, সাবিনা ইয়াসমিন, শান্তনু সেন উপস্থিত হয়েছেন। মগরাহাট পশ্চিমের বিধায়ক শামীম আখতারও ছিলেন এই বৈঠকে।
বিস্তারিত আসছে
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
