কলকাতা: চাকরি বদলালে বেতন, কাজের সুযোগ ও কেরিয়ারের উন্নতি হলেও অনেক কর্মীর ক্ষেত্রে তৈরি হয় একাধিক Employees’ Provident Fund (EPF) অ্যাকাউন্ট। পুরনো PF অ্যাকাউন্টের হিসাব ঠিকমতো না রাখলে অবসর তহবিলের টাকা কোথায় রয়েছে, তা খুঁজে বের করা কঠিন হতে পারে। তবে Universal Account Number (UAN) ব্যবহার করে একাধিক PF অ্যাকাউন্টের তথ্য এক জায়গায় আনা সম্ভব।
আরও পড়ুন: অবশেষে স্বপ্নপূরণ, লঞ্চ হল অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন, কত দাম? কেমন হল নতুন ফোন?
UAN হল EPF সদস্যদের জন্য নির্দিষ্ট ১২ সংখ্যার একটি নম্বর। চাকরি বদলালেও সাধারণত একই UAN ব্যবহার করা উচিত এবং নতুন সংস্থাকে সেই UAN জানাতে হয়। তবে বিভিন্ন কারণে কখনও একাধিক UAN তৈরি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে পুরনো PF অ্যাকাউন্ট শনাক্ত করে বর্তমান অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যায়।
পুরনো PF অ্যাকাউন্ট রয়েছে কি না জানবেন কীভাবে?
প্রথমে UAN ও পাসওয়ার্ড ব্যবহার করে EPFO Member Portal-এ লগ ইন করতে হবে। এরপর ‘View’ অপশনে গিয়ে ‘Service History’ নির্বাচন করুন। সেখানে আপনার পুরনো ও বর্তমান নিয়োগকর্তাদের দেওয়া বিভিন্ন Member ID দেখতে পাবেন। এগুলিই আপনার বিভিন্ন PF অ্যাকাউন্টের তথ্য।
আরও পড়ুন: উন্নত চিপসেট, ৩০ ঘণ্টার ব্যাটারি লাইফ, লঞ্চ হয়ে গেল আইফোন ১৮, দাম কত হল জানেন?
পুরনো PF-এর টাকা ট্রান্সফার করবেন যেভাবে
EPFO Member Portal-এ লগ ইন করে ‘Online Services’-এ যান। এরপর ‘One Member – One EPF Account (Transfer Request)’ নির্বাচন করুন। নিজের তথ্য ও বর্তমান PF-এর বিবরণ যাচাই করার পর পুরনো Member ID বা UAN দিয়ে আগের অ্যাকাউন্টের তথ্য আনুন।
‘Get Details’ ক্লিক করে পুরনো অ্যাকাউন্ট নির্বাচন করুন। এরপর ‘Get OTP’-তে ক্লিক করলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP আসবে। OTP দিয়ে declaration-এ সম্মতি জানিয়ে ‘Submit’ করলেই ট্রান্সফার রিকোয়েস্ট তৈরি হবে।
এরপর আগের বা বর্তমান নিয়োগকর্তার অনলাইন অ্যাটেস্টেশন ও অনুমোদনের পর EPFO প্রক্রিয়াটি সম্পন্ন করবে। ‘Track Claim Status’ অপশন থেকে আবেদনের অগ্রগতি দেখা যায়। সাধারণত পুরো প্রক্রিয়ায় ১০ থেকে ১৫ কর্মদিবস সময় লাগতে পারে, যদিও যাচাই ও অনুমোদনের উপর সময় নির্ভর করে। পুরনো PF অ্যাকাউন্ট একত্র করলে অবসর সঞ্চয়ের হিসাব রাখা সহজ হয় এবং EPF-এর পরিষেবা রেকর্ডও ধারাবাহিক থাকে।