“আমরা হরমুজ ও পারস্য থেকে তেল বের হতে দেব না”:
তেল প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে মোহসেন রেজাই সতর্ক করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে তার “অর্থনৈতিক যুদ্ধ” অব্যাহত রাখে, তবে তেহরান হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের অন্যত্র সমস্ত তেল রফতানি সম্পূর্ণ বন্ধ করে দিতে পারে। এক্স-এ দেওয়া এক পোস্টে রেজাই আরও সতর্ক করে জানান, তেহরানের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক অভিযানে সমর্থনকারী বা যোগদানকারী যে কোনও দেশকে ইরান “যুদ্ধাপরাধ” হিসেবে বিবেচনা করবে। প্রসঙ্গত, এই রেজাই ছিলেন বিপ্লবী রক্ষীবাহিনীর একজন কমান্ডার এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনেইয়ের সামরিক উপদেষ্টা।