Last Updated:
গত শনিবার রাতে রংপুরের মাছুয়াপাড়া এলাকার বাড়ি থেকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে প্রার্থীর পাশাপাশি গণপতিবাবুর ১২ বছরের ছেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ৷ তদন্তে উঠে এসেছে, শুক্রবার রাতেই ওই চারজনকে খুন করে এলাকার দুই যুবক মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস৷ এই দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ৷
একই পাড়ার বাসিন্দা, প্রতিবেশীও বলা চলে৷ সবাই সবাইকে চিনতেন৷ রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীকে স্যার বলে ডাকত দু জনেই৷ শেষ পর্যন্ত পাড়ারই বাসিন্দা পরিচিত সেই দুই তরুণের হাতেই নৃশংস ভাবে শেষ হয়ে গেল অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবার৷
