কলকাতা : ‘আমার বিধানসভার জন্য প্রথম কাজ ছিল হাসপাতাল বানানো এবং ফায়ার ব্রিগেড, জল… মানুষের জলের খুব অসুবিধা ছিল… যখন বিধায়ক ছিলাম, তখন এটা ছিল আমার প্রতিশ্রুতি। এখন গোটা পশ্চিমবঙ্গের দায়িত্বে, চিন্তাভাবনা অনেকটাই বেশি’পরিচারি, মন্ত্রীপদে শপথ নিয়ে বলছেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিজেপি বিধায়ক কলিতা মাঝি। এখন কলিতা শুধু আর বিধায়িকা নিন, তিনি রাজ্যের মন্ত্রীও বটে। আজ ১ জুন লোকভবনে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সামনে প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন কলিতা মাঝি।
‘আমার বিধানসভার জন্য প্রথম কাজ ছিল হাসপাতাল বানানো এবং ফায়ার ব্রিগেড, জল… মানুষের জলের খুব অসুবিধা ছিল… যখন বিধায়ক ছিলাম, তখন এটা ছিল আমার প্রতিশ্রুতি। এখন গোটা পশ্চিমবঙ্গের দায়িত্বে, চিন্তাভাবনা অনেকটাই বেশি’, মন্ত্রীপদে শপথ নিয়ে বলছেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিজেপি বিধায়ক কলিতা মাঝি। এখন কলিতা শুধু আর বিধায়িকা নিন, তিনি রাজ্যের মন্ত্রীও বটে। আজ ১ জুন লোকভবনে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সামনে প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন কলিতা মাঝি।
তৃণমূল আমলে দখল হয়েছিল বাড়ি, পালাবদলের ১ মাসের মাথায় অবশেষে দখলমুক্ত সেই জায়গা, খুশি চিকিৎসক
২০২১ সালের বিধানসভা নির্বাচনেও বিজেপির প্রার্থী হয়েছিলেন কলিতা মাজি। তবে সেবার জয় আসেনি কলিতার রাজনৈতিক জীবনে। কিন্তু লোকসভা নির্বাচনে পরাজয়ের পরও এবারের বিধানসভা নির্বাচনে গুসকরা শহরের বাসিন্দা এবং পেশায় পরিচারিকা কলিতা মাজিকেই ফের আউশগ্রাম আসনে প্রার্থী করেছিল বিজেপি। এবার সাফল্য এসেছে। সাড়ে বারো হাজারেরও বেশি ভোটে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপির কলিতা।
মন্ত্রী পদে শপথ নিয়েছেন দীপক বর্মন, শঙ্কর ঘোষ, মনোজ ওঁরাও, তাপস রায়, অর্জুন সিং, ইন্দ্রনীল খাঁ, গৌরীশঙ্কর ঘোষ, মালতী রাভা রায়, শারদ্বত মুখোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, দুধকুমার মণ্ডল, অজয় পোদ্দার, কল্যাণ চক্রবর্তী, অশোক দিন্দা, পূর্ণিমা চক্রবর্তী, বিশাল লামা, রাজেশ মাহাতো, উমেশ রাই, আনন্দময় বর্মন, অমিয় কিস্কু, সুমনা সরকার, কলিতা মাঝি, দিবাকর ঘরামি, ভাস্কর ভট্টাচার্য, গার্গী দাস ঘোষ, দীপঙ্কর জানা, কৌশিক চৌধুরী, অরূপ কুমার দাস, হরেকৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস, নদিয়ার চাঁদ বাউড়ি, জুয়েল মুর্মু, বিরাজ বিশ্বাস। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডক্টর ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো।
অশোক দিন্দা, পূর্ণিমা চক্রবর্তী, বিশাল লামা, উমেশ রাই, আনন্দময় বর্মন, অমিয় কিস্কু, সুমনা সরকার, কলিতা মাঝি, দিবাকর ঘরামি, ভাস্কর ভট্টাচার্য, গার্গী দাস ঘোষ, দীপঙ্কর জানা, কৌশিক চৌধুরী, হরেকৃষ্ণ বেরা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, নাদিয়ার চাঁদ বাউড়ি, জোয়েল মুর্মু, বিরাজ বিশ্বাস – প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এই ১৯ জন।