Last Updated:
আবার বিধানসভায় লড়াই হতে পারে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের আকচাআকচির মধ্যে বিধানসভায় এবার চার গুরুত্বপূর্ণ কমিটির জন্য ফর্ম তুলল কালিঘাট শিবির। এর জেরেই তৃণমূলের ঋতব্রত এবং মমতা শিবিরের লড়াই নতুন রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে।
কলকাতা: কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের আকচাআকচির মধ্যে বিধানসভায় এবার চার গুরুত্বপূর্ণ কমিটির জন্য ফর্ম তুলল কালিঘাট শিবির। এর জেরেই তৃণমূলের ঋতব্রত এবং মমতা শিবিরের লড়াই নতুন রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে।
চার কমিটির মধ্যে রয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস, কমিটি অন এস্টিমেটস, কমিটি অন লোকাল ফান্ড অ্যাকাউন্টস কমিটির জন্য ফর্ম তুলল কালিঘাট শিবির। বিধানসভায় কার্য পরিচালনা করার জন্য একাধিক কমিটি গঠন করা হয়। এই পরিকাঠামোয় সাধারণত ১১টি স্ট্যান্ডিং কমিটি এবং প্রায় ২০টি হাউস কমিটি থাকে।
এই ২০টি হাউস কমিটির মধ্যে বিশেষ প্রয়োজনে চারটিতে ভোটাভুটি বা নির্বাচন হতে পারে। আর এই চারটির মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ কমিটি হল ‘পাবলিক অ্যাকাউন্টস কমিটি’। বিধানসভা সূত্রে খবর, এই চার কমিটির মধ্যে বিশেষ করে পিএসি-র সদস্য পদের জন্য ঋতব্রতপন্থী তৃণমূল এবং কালীঘাটপন্থী তৃণমূল— দুই শিবিরই এবার কোমর বেঁধে ময়দানে নামছে।
নিজেদের তরফ থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দুই শিবিরই। যদি সদস্য পদের জন্য জমা পড়া মনোনয়নের সংখ্যা নির্দিষ্ট আসন সংখ্যার বেশি হয়ে যায়, তবে বিধানসভার অন্দরে ভোটাভুটি অনিবার্য।
প্রসঙ্গত, সোমবার জাতীয় নির্বাচন কমিশনে জমা দেওয়া মমতা গোষ্টীর চিঠির কপি এবার তারা পাঠালো ঋতব্রত গোষ্ঠীকে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সই করা ১৪ পাতার চিঠি কমিশনে জমা দেন তাঁর পক্ষে থাকা তিন সাংসদ।
মমতাপন্থী তৃণমূল সূত্রে খবর, ইমেইল এবং স্পিড পোস্টের মাধ্যমে চিঠির কপি পাঠানো হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর কাছে। মমতাপন্থী তৃণমূলের দাবি, ঋতব্রতপন্থীরা কমিশনে যে ডকুমেন্টস জমা দিয়েছেন তার কপি যদিও তাঁদের হাতে আসেনি। সূত্রের খবর, দুই পক্ষকেই এবার শুনানির জন্য ডাকবে জাতীয় নির্বাচন কমিশন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
