কলকাতা: সোনা আর রুপো, দুই মহামূল্যবান ধাতু। আমরা এই দুই ধাতুকে ব্যবহার করি একাধিক ভাবে। কেউ একে দেখে বিনিয়োগের মাধ্যম হিসাবে। আবার কেউ সোনা কেনে গয়না হিসাবে। ফলে, সোনার দাম বাড়লে যেমন চিন্তায় পড়েন সাধারণ মানুষ, তেমনই আবার হাসি ফুটে ওঠে সাধারণ মানুষের মুখে। গত কয়েক দিন দাম বাড়ার পর আজ, ২৬ মে অবশেষে দাম কমল সোনা ও রুপোর মতো দুই মহামূল্যবান ধাতুর। কিন্তু কত দাম হয়েছে সোনা ও রুপোর?
২৪ ক্যারেট সোনার দাম
আজ ২৬ মে প্রতি গ্রাম ২৪ ক্যারেট খাঁটি সোনার দাম হয়েছে ১৫ হাজার ৭১৭ টাকা
২২ ক্যারেট সোনার দাম
প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ১৪ হাজার ৯৩০ টাকা
১৮ ক্যারেট সোনার দাম
প্রতি গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ১২ হাজার ২৬০ টাকা
রুপোর দাম
প্রতি কেজি রুপোর দাম হয়েছে ২ লক্ষ ৬৭ হাজার ৬০০ টাকা
তবে আপনাকে মনে রাখতে হবে, এই দামটা শুধুমাত্র সোনা ও রুপোর দাম। আপনি যদি গয়না কিনতে যান তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে পাওয়া। সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে নিয়ে তারপর সোনা কিনুন।