ভারতে PAN কার্ড (Permanent Account Number) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা, বিনিয়োগ করা বা বড় আর্থিক লেনদেন, প্রায় সব ক্ষেত্রেই PAN কার্ডের প্রয়োজন হয়। প্রতিটি PAN কার্ডে একটি ইউনিক নম্বর থাকে, যা সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়ের সঙ্গে যুক্ত। তবে জানেন কি, PAN কার্ডে লেখা ১০ অক্ষরের নম্বরটি কীভাবে তৈরি হয়?
