কলকাতা : পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার গড়তে চলেছে। আজ ৯মে রবীন্দ্রজয়ন্তীর দিন (২৫শে বৈশাখ) রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। শপথ নেবেন অন্যান্য মন্ত্রীরাও। আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মেগা ইভেন্ট। রাজ্যজুড়ে আজ সাজো সাজো রব। সুপার স্যাটারডে-তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নক্ষত্রখচিত শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। আজ পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের ঐতিহাসিক শপথ।
‘হটকেক’ ঝালমুড়ি ! শপথের দিন ব্রিগেডের মাঠেও ঝালমুড়ির স্টল, উপচে পড়া ভিড় দোকানে
আজকের এই অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই কলকাতায় এসে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবীন্দ্রজয়ন্তীর দিন রাজ্যবাসীর জন্য সোশ্যাল মিডিয়ায় বার্তাও দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আজ, পঁচিশে বৈশাখের এই বিশেষ দিনে, আমরা গুরুদেব ঠাকুরের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি। গুরুদেব ঠাকুর ছিলেন এক অসাধারণ প্রতিভার অধিকারী সাহিত্যিক, চিন্তক ও কবি। তিনি একজন অনন্য দার্শনিক, শিক্ষাবিদ, শিল্পী এবং ভারতীয় সভ্যতার চিরন্তন কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।। তাঁর কাজের মাধ্যমে, তিনি মানবতার গভীরতম অনুভব এবং আমাদের সংস্কৃতির মহত্তম আদর্শগুলিকে বাঙ্ময় করে তুলেছেন। নতুন ভাবনা, সৃষ্টিশীল শক্তি ও সাংস্কৃতিক আত্মবিশ্বাস দিয়ে তিনি আমাদের সমাজকে সমৃদ্ধ করেছেন। আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে তাঁকে স্মরণ করি। তাঁর ভাবনার আলোক আমাদের মনন ও প্রয়াসের পথ প্রদর্শক হয়ে উঠুক।’
আজ, পঁচিশে বৈশাখের এই বিশেষ দিনে, আমরা গুরুদেব ঠাকুরের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি।
গুরুদেব ঠাকুর ছিলেন এক অসাধারণ প্রতিভার অধিকারী সাহিত্যিক, চিন্তক ও কবি। তিনি একজন অনন্য দার্শনিক, শিক্ষাবিদ, শিল্পী এবং ভারতীয় সভ্যতার চিরন্তন কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত…
— Narendra Modi (@narendramodi) May 9, 2026
রবীন্দ্রজয়ন্তীর দিন সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করেছেন শুভেন্দু অধিকারীও। তিনি লিখেছেন, ‘বিশ্বকবি, নোবেলজয়ী বিশ্ব বরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে আমার সশ্রদ্ধ প্রণাম। তাঁর অমর সৃষ্টি, মানবতাবাদী চিন্তাধারা ও দেশপ্রেম যুগে যুগে আমাদের পথ দেখিয়ে চলেছে। বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে তিনি চির উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন। “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির” এই মহান বাণীর প্রেরণায় এগিয়ে চলুক মানবসভ্যতা। কবিগুরুর জন্মদিবসে তাঁর প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’
বিশ্বকবি, নোবেলজয়ী বিশ্ব বরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে আমার সশ্রদ্ধ প্রণাম।
তাঁর অমর সৃষ্টি, মানবতাবাদী চিন্তাধারা ও দেশপ্রেম যুগে যুগে আমাদের পথ দেখিয়ে চলেছে।
বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে তিনি চির উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন।
“চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ… pic.twitter.com/4YALkYExJ5— Suvendu Adhikari (@SuvenduWB) May 9, 2026
নরেন্দ্র মোদিকে অভ্যর্থনা জানিয়েও আজ সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী।
A historic dawn for West Bengal indeed.
It is a moment of profound pride and jubilation to welcome Visionary Leader Hon’ble PM Shri @narendramodi Ji to the City of Joy.
Today, as we witness the Swearing-in-Ceremony of the first-ever BJP Government in West Bengal since… pic.twitter.com/XCuJxwPBw3— Suvendu Adhikari (@SuvenduWB) May 9, 2026