এই ট্রিপের খরচ কত? ক্যারাভান ভাড়া সাধারণত যাত্রার দূরত্ব এবং সময়ের উপর নির্ভর করে হিসাব করা হয়। Motohome অনুযায়ী, দিনে ৩৫০ কিমি-র বেশি যাত্রা হলে প্রতি কিলোমিটারে হিসাব করা হয় ৷ আর ছোট যাত্রায় দৈনিক রেট হিসেবে লাগতে পারে। হায়দরাবাদ-তিরুমালা রাউন্ড ট্রিপ প্রায় ১,২০০ কিমি ৷ তিন দিনের জন্য ক্যারাভান ভাড়া আনুমানিক ৮৪,০০০ টাকা ৷ প্রতি কিলোমিটারে ৭০ টাকা খরচ হিসেবে ধরা হয়। ভ্রমণকারীদের টোল চার্জ, রাজ্য ট্যাক্স এবং পারমিট ফি হিসেবেও রাখতে হবে, যা ৪,৫০০ টাকা থেকে ৭,০০০ টাকার মধ্যে যোগ হতে পারে। তাই মোট ভ্রমণের খরচ আনুমানিক ৯০,০০০ টাকার মতো। বড় গ্রুপে শেয়ার করে যাত্রা করলে ব্যক্তিগত খরচ অনেকটাই কমে যায়। আনুমানিক ৯০,০০০ টাকার মোট ট্রিপ খরচের ভিত্তিতে, ছয়জনের জন্য প্রতি জনের খরচ প্রায় ১৫,০০০ টাকা, আটজনের জন্য ১১,২৫০ টাকা, দশজনের জন্য ৯,০০০ টাকা এবং ১২ জনের জন্য প্রায় ৭,৫০০ টাকা হয়। খাবারের খরচ প্রতিদিন ৬০০ টাকা থেকে ১,০০০ টাকার মধ্যে ধরা হয়েছে, ফলে তিন দিনের জন্য মোট খাবারের বাজেট প্রতি ভ্রমণকারীর জন্য আনুমানিক ১,৮০০ টাকা থেকে ৩,০০০ টাকা। যেহেতু যাত্রীরা ক্যারাভানেই ঘুমাতে পারবেন, তাই সাধারণত হোটেলে থাকার প্রয়োজন পড়বে না।
