কলকাতা : গত কয়েক দিন ধরেই বেশ টালমাটাল ছিল বাজার। গত কয়েক দিন ধরে বেড়েই চলেছে এই মহামূল্যবান ধাতুর দাম। এর মাঝেই ফের এলো সুখবর। কমল সোনা ও রুপোর দাম। কিন্তু আজ, অর্থাৎ ৮ মে সোনা (Gold Price Hike) ও রুপোর দাম (Silver Price Hike) হঠাৎ করেই কমে যায়। তবে আগামী দিনে সোনা ও রুপোর দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
একদিকে যখন সোনা ও রুপোর দাম ঊর্ধ্বমুখী, অন্যদিকে তখন শেয়ার বাজারেও (Share Market) চরম অস্থিরতা দেখা দিয়েছে। কিন্তু বাজারের এই টানাপোড়েনের মাঝে সোনাকেই (Gold Rate) নিরাপদ বিনিয়োগের (Investment) মাধ্যম বলে মনে করছেন বিনিয়োগকারীরা। তাই বর্তমান সময়ে, প্রতিদিনই সোনা ও রুপোর দামের তথ্য জানতে চান সকলেই। চলুন তবে, SSB এর তথ্য অনুযায়ী আজকের সোনা রুপোর দাম জেনে নেওয়া যাক।
২৪ ক্যারেট সোনার দাম –
শুক্রবার ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ১৫ হাজার ৩৪ টাকা।
২২ ক্যারেট সোনার দাম –
দাম কমেছে গয়না তৈরি করার ২২ ক্যারেট (৯১৬) সোনারও। ১ গ্রাম গয়না সোনার দাম হয়েছে ১৪ হাজার ২৮০ টাকা। আর ১০ গ্রামের দাম হবে ১ লক্ষ ৪২ হাজার ৮০০ টাকা।
কেউ যদি আজ গয়না বিক্রি করতে চান, তাহলে গ্রাম প্রতি তিনি পাবেন ১৩ হাজার ৬৮০ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম –
সামান্য কমল ১৮ ক্যারেট সোনার দামও। আজ প্রতি গ্রাম ১৮ ক্যারেট (৭৫০) সোনার দাম ১১ হাজার ৭২৫ টাকা।
রুপোর দাম –
আজ প্রতি কেজি রুপোর দাম ২ লক্ষ ৫৩ হাজার ৬৯০ টাকা।
যে বিষয়টি মাথায় রাখবেন
মনে রাখবেন এই দামটি শুধুমাত্র আজকের বাজারের মূল্য অনুযায়ী নির্ধারিত। ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে দাম প্রকাশ করা হয়েছে। আপনি যদি গয়না কিনতে যান, তাহলে এর সঙ্গে যুক্ত হবে জিএসটি (GST) ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) থেকে পাওয়া। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ।
উল্লেখ্য, সোনা বা রুপোর দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া একাধিক বিষয়ের উপর নির্ভর করে। ফলে, কেনার আগে সব বিষয় যথাযথ ভাবে দেখে ও যাচাই করে তারপর সোনা কিনুন।