কলকাতা: জমে উঠেছে আইপিএল -এর প্লে অফের দৌড়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), গুজরাত টাইটান্স (Gujarat Titans) এবং সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) প্লে অফে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। অন্যদিকে, প্লে অফের শেষ জায়গাটির জন্য চারটি দলের মধ্যে লড়াই চলছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পারফরম্যান্স সকলের মন জয় করে নিয়েছে, কারণ তারা খেতাব রক্ষা করার চাপ থাকা সত্ত্বেও প্লে অফে জায়গা করে নিয়েছে। আইপিএলে ১৯ বছরের ইতিহাসে কোন দল সবচেয়ে বেশিবার প্লে অফে পৌঁছেছে জানেন?
সবচেয়ে বেশিবার প্লে অফে উঠেছে কোন দল?
আইপিএল-এর ১৯ বছরের ইতিহাসে সবচেয়ে বেশিবার প্লে অফে পৌঁছনো দল হল চেন্নাই সুপার কিংস, যারা ১২ বার প্লে অফের টিকিট পেয়েছে। CSK ১০ বার ফাইনাল খেলেছে এবং পাঁচবার ট্রফি জিতেছে। এবার যদিও গুজরাত টাইটান্সের কাছে হেরে প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে সিএসকে।
আরও পড়ুন: শুরু বায়োপিকের শ্যুটিং! বলি অভিনেতা নন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাবার চরিত্রে বাংলার এক নায়ক!
একইভাবে এবারের আইপিএল ভাল কাটেনি মুম্বই ইন্ডিয়ান্সের। তবে সবচেয়ে বেশি প্লে অফে ওঠার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তারা ১১ বার প্লে অফে জায়গা করে নিয়েছে। MI-ও পাঁচবার আইপিএল-এর খেতাব জিতেছে। অন্যদিকে, ২০২৫ সালের আইপিএল চ্যাম্পিয়ন RCB-ও ১১ বার প্লে অফে জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন: ছাঁটাই ফিল ফোডেন, পালমার! ফুটবল বিশ্বকাপের জন্য ইংল্যান্ড দলে বিরাট চমক! কারা পেলেন সুযোগ?
সবেচেয় বেশিবার প্লে অফে ওঠা দলের তালিকা
- ১২ বার – CSK (চেন্নাই সুপার কিংস)
- ১১ বার – MI (মুম্বই ইন্ডিয়ান্স)
- ১১ বার – RCB (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
- ৮ বার – KKR (কলকাতা নাইট রাইডার্স)
- ৮ বার – SRH (সানরাইজার্স হায়দরাবাদ)
- ৬ বার – RR (রাজস্থান রয়্যালস)
- ৬ বার – DC (দিল্লি ক্যাপিটালস)
- ৩ বার – PBKS (পঞ্জাব কিংস)
- ৪ বার – GT (গুজরাত টাইটান্স)
- ২ বার – LSG (লখনউ সুপার জায়ান্টস)
২০১২, ২০১৪ এবং ২০২৪ মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন হওয়া কলকাতা নাইট রাইডার্স ৮ বার এবং সানরাইজার্স হায়দরাবাদও ৮ বার প্লে অফের টিকিট পেয়েছে। এই তালিকায় পঞ্জাব কিংসের রেকর্ড সবচেয়ে খারাপ, কারণ ২০২৫ সাল পর্যন্ত তারা কেবল তিনবার প্লে অফে জায়গা পাকা করতে পেরেছে। তারা কেবল ২০০৮, ২০১৪ এবং ২০২৫ সালে প্লে অফ পর্যন্ত গিয়েছে। তবে কখনও খেতাব জিততে পারেনি। যেখানে গুজরাত কেবল পাঁচ মরশুম খেলে ৪ বার প্লে অফে জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন: কবে শুরু রঞ্জি ট্রফি? বাংলার গ্রুপে আর কারা? ওয়ান ডে, টি-২০ সহ ১৭৮৮ ম্যাচের সূচি প্রকাশ