কলকাতা: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ গ্রেফতার। পুরী থেকে গ্রেফতার করা হল তাঁকে। কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সুশান্ত। তোলাবাজি, হুমকি-সহ একাধিক ধারায় FIR দায়ের হয়েছে। গ্রেফতার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। পুরী থেকে গুন্ডা দমন শাখার হাতে গ্রেফতার হলেন তিনি। তোলাবাজির অভিযোগে FIR দায়ের হওয়ার পর থেকেই পাওয়া যাচ্ছিল না তাঁকে। অবশেষে পুরী থেকে গ্রেফতার হলেন। (Sushanta Ghosh Arrested)
বুধবার পুরী থেকে সুশান্তকে গ্রেফতার করা হল। এই নিয়ে কলকাতা পুরসভার আর এক কাউন্সিলর গ্রেফতার হলেন। পুলিশ সূত্রে খবর, তোলাবাজি-সহ একাধিক ধারায় এফআইআর দায়ের হয় সুশান্তর বিরুদ্ধে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা তাঁকে গ্রেফতার করে পুরী থেকে। এফআইআর নিয়ে প্রথমে আনন্দপুর থানার পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা শাখার হাতে ওঠে তদন্তভার। একটি দল গঠন করে এর পর তদন্ত শুরু হয়। গুন্ডা দমনকারী শাখার তদন্তকারীরাই শেষ পর্যন্ত গ্রেফতার করল সুশান্তকে।
সুশান্তর নামে অভিযোগ দায়ের হওয়ার পর এলাকায় বিক্ষোভ হয়। সেখান থেকে সুশান্তর এক শাগরেদকে প্রথমে ধরে পুলিশ। এর পর বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়। সুশান্তর বাড়িতেও যায় পুলিশ। কিন্তু সুশান্তর নাগাল মিলছিল না। গাড়ির চালককেও গ্রেফতার করা হয় সেই সময়। এতদিন পর, শেষ পর্যন্ত পুরী থেকে পাওয়া গেল সুশান্তকে।
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী