পূর্ব বর্ধমান: তোলাবাজির অভিযোগে রায়নায় গ্রেফতার তৃণমূল নেতা। অভিযুক্ত রায়না ১ নং ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডল। ধৃতের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা চেয়ে হুমকির অভিযোগ।
আরও পড়ুন, অভিষেকের PA-র বিরুদ্ধে নতুন FIR, কোথায় সুমিত রায় ? তালিকায় নাম রয়েছে আরও কাদের ?
পালা বদলের পর রাজ্যে তৃণমূল নেতা-কর্মী-কাউন্সিলরদের ধরপাকড় চলছিলই। ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে ৪ প্রাক্তন মন্ত্রীকেও। প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। প্রাক্তন পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।
গ্রেফতার করা হয়েছে একাধিক প্রাক্তন তৃণমূল বিধায়ককেও। তাঁদেরর মধ্য়ে অন্য়তম হলেন সব্য়সাচী দত্ত। গত শুক্রবার পুলিশের জালে পড়লেন আরও এক প্রাক্তন তৃণমূল বিধায়ক।
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষ রক্ষা হল না। কর্ণাটকের বেলাগাভি থেকে গ্রেফতার করা হয়েছে হুগলির তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহরায়কে। গত ১১ জুন রাতে হুগলির ধনেখালিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহরায়ের বিএড কলেজ থেকে বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। নিজের বাড়ির পাশেই এই বিএড কলেজ তৈরি করেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক৷ এ ছাডা়ও তাঁর বিরুদ্ধে হুমকি, তোলাবাজির মতো অভিযোগ দায়ের হয়৷ তার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক৷
পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে জানা যায়, কর্ণাটকে গা ঢাকা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে, সেখানে যায় রাজ্য পুলিশের একটি দল। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি গণেশ চক্রবর্তী বলেন, সন্ত্রাস, তোলাবাজি করেছে। গ্রেফতার হওয়াই ছিল। আরও অনেকে গ্রেফতার হবে। তবেই তারকেশ্বর শান্ত হবে।চন্দননগর পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল ও প্রাক্তন কাউন্সিলর অনিমেশ বন্দ্যোপাধ্যায়কে বৃহস্পতিবার গ্রেফতার করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট। হুমকি ও তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছে তাঁদের বিরুদ্ধে।
শুক্রবার কোমরে দড়ি পরিয়ে কোর্টে তোলা হয় চন্দননগর পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র ও প্রাক্তন কাউন্সিলরকে।দুর্নীতির অভিযোগে বুধবার কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে। বৃহস্পতিবার তাঁকে নিয়ে যাওয়া হয় দিনহাটায়। দিনহাটা থানা থেকে বের করার সময়, হাসপাতাল থেকে বেরনোর সময় এবং দিনহাটা মহকুমা আদালতে ঢোকার সময় – দফায় দফায় উদয়ন গুহকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। একসময় তাঁকে হেলমেটও পরানো হয়। তারপরেও উড়ে আসে ডিম। এই প্রেক্ষাপটে এদিন পদত্যাগ করেন মুর্শিদাবাদের কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক।
Yoga Day 2026: “চোখ ঢেকে রেখেছি কিন্তু আসলে চোখ পিটপিট করে…”, কী বললেন Sajal Ghosh?