বুধবার রাতে মধ্যমগ্রামে শুটআউটে খুন হয়েছেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ৷ বৃহস্পতিবার বারাসত হাসপাতাল থেকে বেরনোর পরে সাংবাদিকদের সামনে কথা বলার সময় শুভেন্দু অধিকারী জানালেন, ‘‘আমার ব্যক্তিগত লস৷ আমি যদি বিজেপি না করতাম, আমি যদি বিরোধী দলনেতা না হতাম, আমি যদি ভবানীপুরে না জিততাম, ওর সঙ্গে এটা হত না৷’’ শুভেন্দু অধিকারী দাবি করেন, ‘‘বিরোধী দলনেতার সরকারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে গুলি চালানো হয়েছে। ১০ বছর তিনি এয়ারফোর্সে কাজ করেছেন। এখন আমার মনে হচ্ছে, বাড়ির লোক হয়ত ভাবতেই পারেন, আমার সহায়ক না হতেন, আমি যদি ভবানীপুরে না জিততাম, তাহলে ৩৮ বছরের যুবককে এভাবে চলে যেতে হত না। তাঁর অপরাধ ছিল, তিনি শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক।’খুনের ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন। IG, CID র নেতৃত্বে তদন্তকারী দল।