Last Updated:
জিরো এফআইআর করার ক্ষেত্রে অভিযোগ পাওয়ার পরেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে কী কী নির্দেশ মানতে হবে, সেই বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ নির্দেশিকা জারি করেছেন।
কলকাতা: জিরো এফআইআর করার ক্ষেত্রে অভিযোগ পাওয়ার পরেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে কী কী নির্দেশ মানতে হবে, সেই বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ নির্দেশিকা জারি করেছেন।
তার নির্দেশিকা অনুযায়ী, যে থানায় জিরো এফআইআর দায়ের হবে, সেই থানার ওসি নিজে ব্যক্তিগত ভাবে সংশ্লিষ্ট থানা অর্থাৎ যেখানে এফআইআর স্থানান্তরিত হবে, সেই থানার ওসির সঙ্গে যোগাযোগ করবেন। পরবর্তী পদক্ষেপের জন্য জিরো এফআইআর পাঠানো হচ্ছে, তা জানাবেন।
জিরো এফআইআর যে থানায় স্থানান্তরিত হবে, সেই থানার ওসি বা অফিসার ইনচার্জকে মামলার সমস্ত প্রাসঙ্গিক তথ্য তুলে দেবেন। এবং অভিযোগকারীর বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট থানার ওসিকে দিতে হবে।
পুলিশের পক্ষ থেকে জিরো এফআইআর করে পরবর্তী যে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা যথাযথ ভাবে অভিযোগকারীকে জানাতে হবে।
যে থানায় জিরো এফআইআর স্থানান্তরিত করা হচ্ছে বা হবে, সেই থানার ওসি সঙ্গে অভিযোগকারীকে যোগাযোগ করিয়ে দিতে হবে।
মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ সংক্রান্ত সমস্ত জিরো এফআইআর নথিভুক্ত ও স্থানান্তরিত করার বিষয়ে সংশ্লিষ্ট ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনারকে জানাতে হবে।
বড় ধরনের কোনও অপরাধের ক্ষেত্রে গুরুত্ব বুঝে জিরো এফআইআর দায়ের করতে হয়। বারুইপুর কাণ্ডে বিক্ষোভকারীদের একাংশের অভিযোগ ছিল প্রথম থেকে পুলিশি সক্রিয়তা নিয়ে। অপরাধের খোঁজ পেলে জিরো এফআরআর দায়ের সক্রিয় ভূমিকাও নিতে পারে পুলিশ। এতে অপরাধের বিরুদ্ধে যেমন দ্রুত ব্যবস্থা নেওয়া যায় তেমনই প্রথম থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রিত করা যায়, এবার কলকাতা পুলিশে জিরো এফআইআর নিয়ে নির্দেশিকা জারি করলেন কলকাতার পুলিশ কমিশনার।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
