Last Updated:
জ্যোতিষীর করা ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হলে কি গ্রাহক টাকা ফেরত বা ক্ষতিপূরণ দাবি করতে পারেন? এই বিষয়ে উপভোক্তা কমিশন কী রায় দিয়েছে, জেনে নিন।
অনেকেই নিজের সমস্যা থেকে মুক্তি পেতে, কেরিয়ারের দিশা জানতে অথবা কোনও বিশেষ কাজ সম্পন্ন করার জন্য জ্যোতিষীদের সাহায্য নেন। আজকের ডিজিটাল যুগে এই কাজ আরও সহজ হয়ে গিয়েছে। মোবাইলে অ্যাপ ডাউনলোড করুন, ফি দিন এবং আপনার ফোনেই হাজির জ্যোতিষী। কিন্তু কোনও জ্যোতিষী যদি আপনার ভবিষ্যৎ নিয়ে বড় কোনও দাবি করেন এবং পরে সেই কথা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়, তাহলে কি আপনি ক্ষতিপূরণ দাবি করতে পারবেন? কনজিউমার কোর্ট কি জ্যোতিষীর পরিষেবাকে ‘পরিষেবায় ত্রুটি’ (Deficiency in Service) হিসেবে বিবেচনা করে আপনাকে জ্যোতিষীকে দেওয়া ফি ফেরত পাইয়ে দিতে পারে?
