নয়াদিল্লি: নেতৃত্ব সঙ্কটের মধ্যেই সমস্যা আরও বাড়ল টাটা গোষ্ঠীর (TATA Group)। কেনিয়া থেকে তাটাটা কেমিক্যালসকে ব্যবসা গোটাতে বললেন দেশের প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। টাটার কাজকর্মে কেনিয়ার কোনও লাভ হয়নি বলে জানালেন। সেই সঙ্গে প্রশ্ন ছুড়ে দিলেন, “আমরা কি ক্রীতদাস?” (Tata Chemicals)
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, কেনিয়া থেকে টাটা কেমিক্যালসকে ব্যবসা গোটানোর নির্দেশ দিয়েছেন উইলিয়াম। জানিয়েছেন, টাটার পরিবর্তে অন্য দুই সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। টাটা কেমিক্যালসের যাবতীয় কাজকর্ম সামলাবে ওই দুই সংস্থাই। (Kenya Government)
কেনিয়ায় কাজ করতে সমস্যা হচ্ছে বলে চলতি বছরের গোড়ার দিকে প্রথম খবর আসে। সেই সময় টাটা কোমিক্যালস জানায়, Magadi Soda কারখানা থেকে তাদের ইউনিট তুলে নিতে বলা হয়েছে। বন্ধ করতে বলা হয়েছে সোডিয়াম কার্বনেটের রফতানি।
Hatujajenga investor confidence ndio hawkers wakuje Kenya. ~ President William Ruto.
I agree with the president. The issue of foreigners hawking instead of investing is directly affecting MSMEs. pic.twitter.com/TPWQvgNW1O
— Captain Kipkorir (@CaptainKipkorir) September 2, 2026
আরও পড়ুন: ‘রাজনীতিতে আসতাম না, বলেছিল পরিবর্তন হলে সব হবে’, CBI-আদালতের ভূমিকায় প্রশ্ন রত্না দেবনাথের
টাটা কেমিক্যালসের তীব্র সমালোচনা করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম। কাজিয়াদোয় এত বছর ধরে কাজ চালিয়েও, তারা দেশের কোনও উন্নতি করেনি, স্থানীয় ক্ষেত্রে শিল্পসক্ষমতা গড়ে তোলেনি বলে দাবি তাঁর। উইলিয়াম বলেন, “ওই টাটা সংস্থা…১০০ বছর ধরে এখানে বরাতপ্রাপ্ত। কাজিয়াদোয় কিছু করেনি তারা। কোনও কারখানা তৈরি করেনি।”
President William Ruto has directed authorities to launch a nationwide crackdown on foreigners operating small businesses in Kenya, with the exercise set to begin on Monday.
Speaking at State House during a meeting with Micro, Small, and Medium Enterprise (MSME) traders, Ruto… pic.twitter.com/JKzKT7J0W5
— The Eastleigh Voice (@Eastleighvoice) September 2, 2026
আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে উইলিয়াম আরও বলেন, “আমরা বলেছি, নতুন সংস্থাকে বরাত দেব। তারা বড় কাচের কারখানা গড়বে এখানে। আর একটি সংস্থা আসবে, যারা রাসায়নিক তৈরি করবে কাজিয়াদোতে। আমরা কি অন্যের ক্রীতদাস?” বাইরে থেকে বড় বড় সংস্থাগুলি কেনিয়ায় ঢুকে, শিকারির মতো আচরণ করছে, ছোট, মাঝারি শিল্পের ক্ষতি করছে বলেও মত তাঁর। এ নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি টাটা গোষ্ঠী।
কেনিয়ায় Magadi Soda-র ব্যবসা টাটা কেমিক্যালসের, যা সোডিয়াম কার্বনেট তৈরি করে। শিল্পক্ষেত্রে অতি প্রয়োজনীয় রাসায়নিক সেটি। কাচ থেকে অন্য বহু জিনিস তৈরিতে কাজে লাগে সেটি। কেনিয়া সরকারের সঙ্গে বেশ কিছু সময় ধরেই সেই নিয়ে টানাপোড়েন চলছিল টাটাদের।