Dividend Stocks : আপনারও যদি এই কোম্পানিতে শেয়ার থাকে তাহলে সুখবর। কারণ ১৫০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে এই কোম্পানি। রেকর্ড ডেটের আগে এই কোম্পানির শেয়ার অ্যাকাউন্টে থাকলে আপনারও বরাত ফিরবে।
কোন কোম্পানি করেছে এই ঘোষণা
সম্প্রতি GOCL কর্পোরেশন করেছে এই ঘোষণা। মোট ৩০ টাকা পাওয়া যাবে ২০২৬ সালের এই ডিভিডেন্ড থেকে। আগামী ২২ সেপ্টেম্বর এই কোম্পানির ডিভিডেন্ডের রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। তবে এর আগেও কোম্পানি দিয়েছে ডিভিডেন্ড। তবে এত বেশি ডিভিডেন্ড ঘোষণা করা হয়নি। স্টক এক্সচেঞ্জের ডেটা বলছে, ২০০৭ সাল থেকে ডিভিডেন্ড দিয়ে আসছে এই কোম্পানি। ২০২৩ সালে ১০ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছিল সংস্থা। ২০২৪ সালে এই সংখ্যাটা ৫ টাকা হয়ে যায়। ২০২৫ সালে ফের ১০ টাকা ডিভিডেন্ড ঘোষণা করে কোম্পানি।
কেমন পারফরমেন্স দেখাচ্ছে এই স্টক
চলতি বছরে এখন পর্যন্ত, শেয়ার বাজারের প্রধান সূচক সেনসেক্স ১০% হ্রাস পেলেও জিওসিএল (GOCL) কর্পোরেশনের শেয়ারের দর ৪৮ শতাংশ বেড়েছে। চলতি বছরের ২৩ মার্চ শেয়ারের দর ৫২-সপ্তাহের সর্বনিম্ন স্তর ২২৩.৬০ টাকায় নেমে গেছিল। ২২ জুন তা ৫২-সপ্তাহের সর্বোচ্চ স্তর ৪৬০ টাকায় উঠে আসে।
ভারতের শেয়ার বাজারের চরম অস্থিরতার মধ্যে এই ফান্ডগুলি দিয়েছে বছরে প্রায় দ্বিগুণ রিটার্ন। কিতছু ফান্ড দিয়েছে ডবলের বেশি রিটার্ন। এখানে দেওয়া রইল শেই ফান্ডগুলির নাম।
১ Nippon India Taiwan Equity Fund- এই থিম্যাটিক গ্রোথ ফান্ড দিয়েছে ১২৯.৪০ শতাংশ রিটার্ন।
২ SBI Silver ETF FOF- এই ডমেস্টিক FOF সিলভার গ্রোথ ফান্ডে পাওয়া গেছে ৯৭.৪০ শতাংশ রিটার্ন।
৩ Kotak Silver ETF FOF- এই ডমেস্টিক FOF সিলভার গ্রোথ ফান্ডে এসেছে ৯৬.১০ শতাংশ রিটার্ন।
৪ Zerodha Silver ETF FOF- এই ডমেস্টিক FOF সিলভার গ্রোথ ফান্ডে টাকা রেখে পাওয়া গেছে ৯৫.৭০ শতাংশ রিটার্ন।
৫ DSP Silver ETF FOF – এই ডমেস্টিক FOF সিলভার গ্রোথ ফান্ড থেকে এসেছে ৯৫.৪০ শতাংশ রিটার্ন।
মনে রাখবেন, এর মধ্যে Nippon India Taiwan Equity Fund-এ আপনি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের সুযোগ পাবেন না। পাশাপাশি এর বাইরের চারটি ফান্ডে আপনি SIP করার সুযোগ পাবেন।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন : এক বছরে দ্বিগুণ করে দিয়েছে টাকা, এই ৫ মিউচুযাল ফান্ডের নাম জানেন ?