প্রতিরক্ষা ও মহাকাশ (অ্যারোস্পেস) প্রযুক্তিতে ভারতকে সম্পূর্ণ আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে আরও একটি ঐতিহাসিক সাফল্য এসেছে। ভারতীয় ডিপটেক স্টার্টআপ পাণিনিয়ান ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড তাদের নতুন ‘যন্তর’ ৪.৫ কিলোনিউটন (kN) টার্বোফ্যান ইঞ্জিন (Yantur 4.5 kN Turbofan Engine) বিশ্বের সামনে উন্মোচন করেছে।
বেসরকারি খাতে তৈরি এই স্বদেশি ইঞ্জিন ভবিষ্যতের দীর্ঘ-পাল্লার ড্রোন, কমব্যাট ইউএভি (CCAV) এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের জন্য দেশকে নিজস্ব ও সার্বভৌম প্রপালশন প্রযুক্তি সরবরাহ করবে।
এই ইঞ্জিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এটি সম্পূর্ণ স্কেলযোগ্য (Scalable)। ভবিষ্যতের প্রয়োজন অনুযায়ী এর ক্ষমতা ১২.৫ কিলোনিউটন (kN) পর্যন্ত বাড়ানো সম্ভব। এর ফলে ছোট ও শক্তিশালী এরোস্পেস ইঞ্জিনের জন্য ভারতকে আর বিদেশি সরবরাহকারী বা অন্য দেশের উপর নির্ভর করতে হবে না।
স্বায়ত্ত L1 ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা মন্ত্রকের মেক-I ভিশন:
ইঞ্জিনটি বিশেষভাবে পাণিনিয়ানের Svayatt L1 প্ল্যাটফর্মকে শক্তি জোগানোর জন্য তৈরি করা হয়েছে। এই প্ল্যাটফর্মটি প্রতিরক্ষা মন্ত্রকের মেক-I (Make-I) কর্মসূচির অধীনে লং-রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল (LRLACM)-এর কৌশলগত ও অপারেশনাল চাহিদা পূরণের উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে।
কোম্পির পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের ধারণাগত (Conceptual) এবং বিস্তারিত নকশা (Detailed Design) পর্যায় সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন ইঞ্জিনটি সাব-সিস্টেম টেস্টিং, যাচাই (Verification) এবং সম্পূর্ণ ইঞ্জিন সার্টিফিকেশনের পর্যায়ে প্রবেশ করছে।
৫টি পেটেন্ট ও ডিজিটাল-টুইন-সহ অত্যাধুনিক প্রযুক্তি:
‘যন্তর’ এবং ‘স্বায়ত্ত L1’ প্রকল্পের আওতায় কোম্পিটি ৫টি পেটেন্টের দাবি দাখিল করেছে। এতে একাধিক অত্যাধুনিক ও যুগান্তকারী প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে, যেমন—
ইঞ্জিন ফ্যামিলি আর্কিটেকচার এবং কম্প্রেসর প্রযুক্তি।
কমবাস্টর (Combustor) ও ডিফিউজার-নোজল (Diffuser-Nozzle) ডিজাইনের নতুন কাঠামো।
ডিজিটাল-ট্যুইন (Digital Twin) ভিত্তিক হেলথ মনিটরিং এবং উন্নত উৎপাদন (Advanced Manufacturing) প্রযুক্তি।
সিইএমআইএলএসি (CEMILAC)-এর প্রাক্তন গ্রুপ ডিরেক্টর জি. গৌড়া এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি এর আগে তেজস (LCA) যুদ্ধবিমানের GE404 এবং GE414 ইঞ্জিন কর্মসূচির পর্যালোচনা করেছেন। তিনি বলেন, ‘‘এটি ভারতের প্রতিরক্ষা ইতিহাসে একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা ডিআরডিও (DRDO)-র বিজ্ঞানীরা যে শক্ত ভিত গড়ে তুলেছিলেন, তাকে আরও এগিয়ে নিয়ে যাবে।’’