Last Updated:
গতকালই একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়েছিলেন কল্যাণ৷
লোকসভার বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে৷ মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে লোকসভা থেকে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ ওম বিড়লা৷ কল্যাণকে সাসপেন্ড করার জন্য প্রস্তাব আনেন আইনমন্ত্রী অর্জুন মেঘাওয়াল৷
এ দিনই কল্যাণের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলেন এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ কাকলি অভিযোগ করেন, তাঁকে এবং এনসিপিআই সাংসসদের বিরুদ্ধে এ দিন সংসদের ভিতরেই গালিগালাজ এবং নারী বিদ্বেষমূলক মন্তব্য করেন কল্যাণ৷ কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে উদ্দেশ করেও কল্যাণ আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ৷
গতকাল একুশে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে মঞ্চ ছাড়েন কল্যাণ৷ এ দিন দিল্লিতে গিয়ে সংসদের বাদল অধিবেশনে যোগ দেন কল্যাণ৷ সোমবার থেকে অধিবেশন শুরু হলেও একুশে জুলাইয়ের প্রস্তুতির জন্য অধিবেশনে যোগ দিতে পারেননি কল্যাণ৷
অভিযোগ এ দিন ১২টা থেকে অধিবেশন শুরুর পরই কাকলি ঘোষ দস্তিদার সহ এনসিপিআই সাংসদের কটাক্ষ করতে শুরু করেন কল্যাণ৷ অধিবেশন কক্ষের ভিতরেই কল্যাণ অসংসদীয় শব্দেরও ব্যবহার করেন বলে অভিযোগ৷ এমন কি, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে উদ্দেশ করেও কল্যাণ আপত্তিকর শব্দ প্রয়োগ করেন বলে অভিযোগ৷
এর পরই এনসিপিআই সাংসদরা কল্যাণের বিরুদ্ধে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দেন৷ বেলা ২ টোয় ফের অধিবেশন বসলে কল্যাণকে সাসপেন্ড করার জন্য প্রস্তাব দেন কেন্দ্রীয় আইনমন্ত্রী৷ এর পরই সেই প্রস্তাবের উপরে ভোটাভুটির নির্দেশ দেন অধ্যক্ষ৷ ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষেই সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ে৷ এর পরই সর্বসম্মতিক্রমে কল্যাণকে গোটা বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করার কথা জানান অধ্যক্ষ৷ আগামী ১৩ অগাস্ট পর্যন্ত সাসপেন্ড থাকবেন কল্যাণ৷
এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘উনি নারীবিদ্বেষী, বারংবার অধিবেশন কক্ষের ভিতরে কখনও বাইরে মহিলা সাংসদদের গালিগালাজ করেন, অপমান করেন৷ আজকেও ফের উনি একই কাজ করেছেন৷ আজকে অধ্যক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছিল৷ সেই অভিযোগের ভিত্তিতেই মাননীয় অধ্যক্ষ বাদল অধিবেশনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করেছেন৷’
Kolkata,West Bengal
