Last Updated:
Suvendu Adhikari: গাড়ি থামিয়ে গুলি করে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। ঘটনায় গুলিবিদ্ধ হন চন্দ্রনাথ রথের গাড়ির চালক বুদ্ধদেব বেরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
কলকাতা: বাংলায় বিজেপি সরকারের শপথ নেওয়ার আগেই বুধবার রাতে মধ্যমগ্রামে ঘটে গিয়েছে নৃশংস হত্যাকাণ্ড। গাড়ি থামিয়ে গুলি করে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। যেই হত্যাকাণ্ডের প্রতি রন্ধ্রে রন্ধ্রে পেশাদারিত্বের ছাপ। ঘটনায় গুলিবিদ্ধ হন চন্দ্রনাথ রথের গাড়ির চালক বুদ্ধদেব বেরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
৩টে গুলি লেগেছে বুদ্ধদেব বেরার দুটিগুলি বের করা গিয়েছে একটি গুলি বের করা যায়নি এখনও। ওনার যা অবস্থা এই মুহূর্তে বের করা যাবে না। ৪৮ ঘন্টা না হলে কোন কিছু বলা যাবে না। বুদ্ধদেবের ডান হাত ও জয়েন্ট হাড়ে গুলি লাগে। লিভারে একটা গুলি লাগে, গুলি লাগে ফুসফুসেও। এই জায়গায় গুলি লাগলে ক্ষত বেশি হয়, রক্তক্ষরণও বাড়ে। গুলি বেরোলেও চিন্তা থাকছেই। অবস্থা সঙ্কটজনক হওয়াতেই আরও একটি গুলি বের করার ঝুঁকি এখনই নেওয়া যায়নি।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ ও সিআইডি। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। কিন্তু গাড়ির নম্বর প্লেট ভুয়ো হওয়ায় গাড়ির চেসিস নম্বর নষ্ট থাকায় পুলিশ প্রাথমিকভাবে তদন্তে বেগ পেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে বুদ্ধদেব বেরা বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞান ফিরলে বয়ান রেকর্ড করা হবে তাঁর।
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী চন্দ্রনাথের মৃত্যুর ঘটনায় বলেন, ‘‘এই মুহূর্তে আমরা চূড়ান্ত কিছু বলছি না ৷ ডিজি সিদ্ধিনাথ গুপ্ত এডিজি এবং আইজি-কে নিয়ে নিজে এসেছিলেন ৷ তাঁরা আমাকে এবং সুকান্তবাবুকে আশ্বস্ত করেছেন, পুলিশ সিসিটিভি-র সূত্রে গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে ৷ খুব শিগগরিই দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলেও আমাদের আশ্বস্ত করা হয়েছে ৷ এটা ঠান্ডা মাথায় পূর্ব পরিকল্পিত খুন ৷ গত দু-তিন দিন ধরে রেইকি করা হয়েছিল ভুয়ো নম্বর প্লেট লাগানো গাড়ি নিয়ে ৷ আমরা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের অনুরোধ করব আইন হাতে তোলার দরকার নেই ৷ দু-তিন দিনের মধ্যেই বিজেপি সরকার দায়িত্ব নেবে ৷ এই ঘটনা যাতে অভয়ার মতো বিচারহীন না হয়ে থাকে, সেই ব্যবস্থা আমরা করব ৷ আমরা মনে করি এর সঙ্গে হয়তো রাজনীতির যোগ থাকতে পারে ৷ তবে আমরা এখনই চূড়ান্ত কিছু বলছি না ৷ চন্দ্রর পরিবারের দায়িত্ব আমরা নেব ৷ তৃণমূল কী বলেছে, আমরা তার উত্তর দেব না ৷ আমরা পুলিশের ডিজি-র উপরে আস্থা রাখছি ৷’’
Kolkata,West Bengal
