কলকাতা : তৃণমূলের অ্য়াকাউন্ট নিয়ে দিনে দিনে বিতর্ক বেড়েই চলছে। সূত্রের দাবি, তৃণমূলের ব্যাঙ্ক অ্য়াকাউন্টের নথি থেকে জানা যাচ্ছে যে, অ্যালকেমিস্ট চিটফান্ড সংক্রান্ত মামলায় প্রায় ১৩ মাস আগে, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ED-কে ১০ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছিল। অ্যাকাউন্ট বিতর্কে চাপ বাড়ছে ‘কালীঘাট-তৃণমূলে’র উপর। সূত্রের দাবি, এই প্রসঙ্গে উঠে আসছে প্রায় ১৩ মাস আগে তৃণমূলের তরফে অ্যালকেমিস্ট চিটফান্ড সংক্রান্ত মামলায় ED-কে ১০ কোটি টাকা জমা দেওয়ার তথ্য।
ক’দিন আগেই ব্য়াঙ্ককে চিঠি দিয়ে তৃণমূলের অ্য়াকাউন্টের লেনদেন বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ! এরপরই, শনিবার ওই অ্যাকাউন্টগুলিতে বেআইনি ভাবে পাওয়া অর্থ জমা রয়েছে এই আশঙ্কা প্রকাশ করে বিধাননগর পুলিশের সাইবার থানায় অভিযোগ করেন ‘ঋতব্রত-তৃণমূলে’র বিধায়করা। সূত্রের খবর এরপরই, এফআইআর রুজু করে HDFC ব্য়াঙ্কে তৃণমূলের নামে থাকা ৩টে অ্য়াকাউন্টে ‘ডেবিট ফ্রিজ’ করেছে পুলিশ। অর্থাৎ, ওই অ্য়াকাউন্টগুলি থেকে আপাতত টাকা তোলা যাবে না। এই ৩টি অ্য়াকাউন্টে রয়েছে ৪৪০ কোটি টাকা।
এই অবস্থায়, সূত্রের দাবি, তৃণমূলের ব্যাঙ্ক অ্য়াকাউন্টের নথি থেকে জানা যাচ্ছে যে, অ্যালকেমিস্ট চিটফান্ড সংক্রান্ত মামলায় প্রায় ১৩ মাস আগে, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ED-কে ১০ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছিল। এই অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায়, দু-হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে তৃণমূলের তৎকালীন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের দাবি, অ্যালকেমিস্ট চিটফান্ডের অ্যাকাউন্ট খতিয়ে দেখে জানা গেছিল যে, দু-হাজার চোদ্দোর পর তৃণমূলের প্রচারে ব্যবহৃত হেলিকপ্টারের খরচ বাবদ প্রায় দুই কোটি টাকা লেনদেন হয়েছিল।
একসময় অ্যালকেমিস্টের কর্ণধার কে ডি সিং তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। অভিযোগ, বিভিন্ন সময় এই অ্যালকেমিস্টের থেকে বিভিন্ন আর্থিক সুযোগ-সুবিধা নিয়েছে তৃণমূল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, অ্যালকেমিস্টের থেকে নানা সুবিধা নেওয়ার অংশ হিসাবে, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে এই দশ কোটি টাকা ED-কে ট্রান্সফার করা হয়েছিল। গত কয়েকদিন ধরে তৃণমূলের অ্য়াকাউন্ট নিয়ে বিতর্ক বেড়েই চলছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ‘কালীঘাট-তৃণমূলে’র অস্বস্তি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিতর্কে আরও অস্বস্তি বাড়ল তৃণমূল কংগ্রেসের। ৩টি অ্যাকাউন্ট ‘ডেবিট ফ্রিজ’ করার পাশাপাশি, FIR রুজু করল পুলিশ। দলীয় তলবিলে তালা পড়া নিয়ে সম্মুখ সমরে – কালীঘাট তৃণমূল ও ঋতব্রত-তৃণমূল। অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে ঘাসফুল শিবিরের এই অবস্থা দেখে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
BJP News: রাজ্য থেকে হারিয়ে যাওয়া, ভুলিয়ে দেওয়া যোগকে ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী