Last Updated:
Abdul Mannan Exclusive Interview: তৃণমূলের ভাঙন নিয়ে কী বললেন বর্ষীয়ান রাজীনীতিবিদ তথা কংগ্রেস নেতা আবদুল মান্নান? নিউজ 18 -কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মমতাকে কার্যত মনে করালেন পুরনো কথা।
কলকাতা: তৃণমূলে ভাঙন ক্রমশ স্পষ্ট। পরিষদীয় গণতন্ত্রে ক্রমশ কোনঠাসা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে এবার এই ভাঙন নিয়েই মুখ খুললেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও কংগ্রেস নেতা আবদুল মান্নান। মমতার আজকের অবস্থা ইতিহাসেরই পুনরাবৃত্তি বলে মনে করছেন তিনি। নিউজ 18 বাংলা-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে করলেন একের পর এক বিস্ফোরক দাবি।
বিধানসভার দীর্ঘদিনের বিধায়ক এবং প্রাক্তন বিরোধী দলনেতা আবদুল মান্নান আজকের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপকে স্বাগত জানিয়ে তাদের বর্তমানে অবস্থানকে ‘পাগলদের হাত থেকে মুক্তি’ আখ্যা দিলেন আবদুল মান্নান। একইসঙ্গে তিনি বলেন, “বিধানসভার স্পিকার যথেষ্ট উপযুক্ত দায়িত্ব পালন করছেন। সরকারের পদক্ষেপকেও স্বাগত। মহারাষ্ট্রে সুবিধাবাদীরা এক হয়েছিল। আর এখানে পাগলদের হাত থেকে প্রকৃত বিধায়করা এক হয়েছেন।”
একান্ত সাক্ষাৎকারে ইতিহাসের পুনরাবৃত্তির কথা স্মরণ করিয়ে বিস্ফোরক বর্ষীয়ান রাজনীতিবিদ, “একদিন কংগ্রেস ভেঙে এভাবেই তৃণমূল করেছিলেন মমতা। আজ সেই তৃণমূলে ভাঙন। আজ যাঁরা তৃণমূল থেকে বেরোচ্ছেন, তাঁরা ‘বেইমান’? মমতা বন্দ্যোপাধ্যায় তাঁরই পাপের ফল ভোগ করছেন। বিজেপির সঙ্গে আঁতাত করে কংগ্রেস ছেড়েছিলেন মমতা। ভোল পাল্টানো শিখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা যে ভাবে কংগ্রেস ভেঙে বেরিয়েছিলেন সেভাবেই আজ ভাঙন হচ্ছে তৃণমূলে।”
মান্নানের কথায়, “বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আমাকে মার খেতে হয়েছে বিধানসভা চত্বরে। প্রানহানির আশঙ্কা হয়েছিল। এর আগে প্রফুল্ল ঘোষ মুখ্যমন্ত্রী হিসেবে মার খেয়েছিলেন কিন্তু কোনদিন বিরোধী দলনেতা বিধানসভায় মার খায়নি। বিধানসভার স্পিকার আগে যিনি ছিলেন তিনি পুরো দল দাস ছিলেন।”
আবদুল মান্নানের কথায়, “আমি যখন বিধানসভায় মার খাই তখন হাই কমান্ডেরও সাহায্য পাইনি। এখন যেভাবে শুভেন্দুকে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী-সহ সকলে সাহায্য করেছেন সেটা না করলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যেত না।”
Kolkata,West Bengal
