Last Updated:
এক তরুণী অভিযোগ করেছেন, বেঙ্গালুরুর রামামূর্তি নগরে রাস্তার ধারে ক্যাবের জন্য অপেক্ষা করার সময় এক স্কুটার আরোহী হঠাৎই এসে তাঁকে হেনস্তা করেন।
বেঙ্গালুরু: বেঙ্গালুরুর রাস্তায় ক্যাবের অপেক্ষায় থাকা তরুণীকে কটূক্তির অভিযোগ ৷ ভিডিও প্রকাশ করে পুলিশের হস্তক্ষেপ চাইলেন ওই তরুণী ৷
বেঙ্গালুরুর রামামূর্তি নগরে রাস্তার ধারে ক্যাবের অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় এক স্কুটার আরোহীর দ্বারা হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন এক তরুণী। তিনি মোবাইল ফোনে পুরো ঘটনাটি রেকর্ড করেন এবং শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্নও তোলেন।
তাঁর অভিযোগ, KA03K06190 নম্বরের একটি স্কুটারে চেপে ওই ব্যক্তি তাঁর কাছে এসে ‘‘তোমার রেট কত?’’ বলে প্রশ্ন করেন। এর জবাবে তরুণী বলেন, ‘‘তুমি এ ধরনের প্রশ্ন কেন করছ?’’
CNN-News18-এর হাতে আসা ভিডিওতে দেখা যায়, তরুণী ওই ব্যক্তিকে জানান যে তাঁর সমস্ত আচরণ ক্যামেরায় রেকর্ড করা হচ্ছে। এরপর তিনি পুলিশে অভিযোগ করার হুঁশিয়ারি দিলে অভিযুক্ত ব্যক্তি তাঁকে অশালীন ও অপমানজনক ভাষায় গালিগালাজ করে সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।
পরে ওই তরুণী ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘‘একজন মহিলা হিসেবে আমি যেন নিরাপদে দাঁড়িয়ে আমার ক্যাবের জন্য অপেক্ষা করতে পারি, আমাকে কোনও জিনিস হিসেবে দেখা বা টাকার বিনিময়ে যৌন প্রস্তাব দেওয়া যেন না হয়। তাঁর কথাবার্তা ছিল ভয় দেখানো, অসম্মানজনক এবং এতে আমি নিজের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত হয়ে পড়ি।’’
সর্বসাধারণকে জনসমক্ষে হয়রানির বিরুদ্ধে মুখ খোলার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘‘নীরবতা শুধু অপরাধীদের আরও উৎসাহিত করে। জনসমাগমের স্থান সবার জন্য নিরাপদ এবং সম্মানজনক হওয়া উচিত।’’
Woman Alleges Harassment While Waiting for Cab in Bengaluru, Seeks Police Action
A woman has shared a video on social media alleging that she was harassed while waiting for her cab in Bengaluru. She claimed the accused, who was riding a vehicle bearing registration number KA03… pic.twitter.com/juc7uYhidl
— Karnataka Portfolio (@karnatakaportf) July 27, 2026
এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ঘটনাটিতে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।
Kolkata,West Bengal
