Last Updated:
Amarnath Yatra Pilgrims Bus Accident: অমরনাথ যাত্রায় বড় দুর্ঘটনা। জম্মু ও কাশ্মীরের গন্দেরবালে তীর্থযাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনায় একাধিক যাত্রী আহত হন এবং তাঁদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে ঘটল এই দুর্ঘটনা, আহতদের বর্তমান অবস্থা এবং প্রশাসনের সর্বশেষ আপডেট…
জম্মুঃ অমরনাথ যাত্রীদের বাস দুর্ঘটনা। মঙ্গলবার ভোরে জম্মু ও কাশ্মীরের গান্দেরবাল জেলার গুন্ডের কাছে হরিগনিওয়ানের এস-মোড অংশে অমরনাথ যাত্রী বোঝাই নিয়ে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে, বেশ কয়েকজন তীর্থযাত্রী এই ঘটনায় আহত হয়েছেন। পুণ্যার্থীদের অমরনাথের পবিত্র গুহা মন্দিরে নিয়ে যাওয়া সময় বাসটি রাস্তা থেকে স্কিড করে একটি বাড়ির উপর আছড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চালক একটি হেয়ারপিন বেন্ড ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তাতেই বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে ঢাল বেয়ে নিচের দিকে গড়িয়ে একটি বাড়ির ওপর আছড়ে পড়ে। বাসের ধাক্কায় বাড়িটির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, বাড়িটি থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে, তা না হলে বাসটি সিন্ধু নদীর দিকে আরও গড়িয়ে পড়ত, তাতে যাত্রীদের প্রাণরক্ষা করা সম্ভব হত না। দুর্ঘটনার সময় বাড়ির ভেতরে কেউ ছিল না, তাতেও রক্ষা মিলেছে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা গিয়েছে, ক্ষতিগ্রস্ত বাড়িটির ওপর বাস উলটে পড়ে রয়েছে। নিরাপত্তাকর্মী, উদ্ধারকারী দল ও স্থানীয়রা আহত যাত্রীদের সরিয়ে নিতে ছুটে যাচ্ছেন সেদিকে।
প্রসঙ্গত, ভারতের অন্যতম বৃহত্তম বার্ষিক তীর্থযাত্রা এই অমরনাথ যাত্রা, প্রতি বছর হাজার হাজার ভক্ত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হিমালয়ের এই তীর্থস্থানে ভ্রমণ করেন।
Kolkata,West Bengal
Jul 28, 2026 10:19 AM IST
