অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার থেকে শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবারের মধ্যেতাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে দক্ষিণবঙ্গে, পূর্বাভাস হাওয়া অফিসের। তবে আপাতত মঙ্গলবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। এর সঙ্গে বিকেল বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলির বিক্ষিপ্ত অংশে।
দক্ষিণ বিহার এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত অবস্থা করছে। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধপ্রদেশ উপকূল পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। তাপমাত্রা না বাড়লেও ফিল লাইক টেম্পারেচার অনেকটা বেশি থাকবে। একইসঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে।
পশ্চিমের জেলাগুলিতে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম – এইসব জেলাগুলিতে গরম এবং অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি চরমে থাকবে। কলকাতা-সহ বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়াই বজায় থাকবে মঙ্গলবার পর্যন্ত। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে যেকোনও জায়গায় স্বল্প সময়ের ঝড়-বৃষ্টি হতে পারে।
Special Bulletin No. 13
Enhanced Thunderstorm activity over the districts of North Bengal and some districts of South Bengal; Also, Hot and Humid condition very likely to occur at some places over the Western districts of South Bengal pic.twitter.com/2ZPcgozb4U— IMD Kolkata (@ImdKolkata) May 24, 2026
দক্ষিণবঙ্গে বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা। দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি বেশি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে। বৃহস্পতিবার থেকে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভাল পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
Daily Weather Update Video: 24.05.2026 pic.twitter.com/pzA8xCPbGd
— IMD Kolkata (@ImdKolkata) May 24, 2026
উত্তরবঙ্গে আজ রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আলিপুরদুয়ার – উত্তরের এই জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। কাল এবং পরশু ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আলিপুরদুয়ার কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর – এই দুই জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই হতে পারে। বেশি সম্ভাবনা থাকবে মালদা-সহ নিচের দিকের জেলাগুলিতে।