Last Updated:
Isabelle Kaif-Sunny Kaushal Dating Rumours: কৌশলের ভাই সানি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বোন ইসাবেল প্রেম করছেন বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। রেডিটে এমন গুজব রয়েছে যে, তারা দু’জন তুরস্কে একসঙ্গে ছুটি কাটাচ্ছিলেন। এ নিয়ে জোর চাঞ্চল্য শুরু হয়েছে৷
মুম্বই: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বেশ কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছেন৷ ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের ভাইবোনেরাও একে অপরের সঙ্গে খুব ঘনিষ্ঠ। ক্যাটরিনার বোন ইসাবেল এবং ভিকি কৌশলের ভাই সানির মধ্যে প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে৷ সোশ্যাল মিডিয়ায় কান পাতলেও শোনা যাচ্ছে সেই গুঞ্জন।
দু’জনকে প্রায়শই ভিকি এবং ক্যাটের সঙ্গে দেখা যায়। হোলি থেকে ক্রিসমাস পর্যন্ত পরিবারের সঙ্গে সমস্ত উৎসব একসঙ্গে উদযাপন করতে দেখা গেছে তাঁদের। ক্যাটরিনা কাইফের বোন ইসাবেল এবং সানি কৌশলের মধ্যে প্রেমের জল্পনায় সোশ্যাল মিডিয়া সরগরম।
ইসা এবং সানিকে প্রায়শই ক্যাটরিনা ও ভিকির মুম্বইয়ের বাড়িতে একসঙ্গে ঘুরতে দেখা যায়। সম্প্রতি রেডিটের একটি পোস্টে দাবি করা হয়েছে যে, ইসা এবং সানি ইনস্টাগ্রামে একই ছবি ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে শেয়ার করেছেন। পোস্টটি অনুসারে, এই জুটি তুরস্কের ইস্তাম্বুলে একসঙ্গে ছুটি কাটাচ্ছিলেন। সানি শুক্রবার ছবিগুলো পোস্ট করলেও, ইসা তাঁর ফটো ডাম্পটি জুলাই মাসেই শেয়ার করেছিলেন। যা নিয়ে ভক্তদের মধ্যে জোর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এই পোস্ট ভাইরাল হতেই চর্চা চলছে জোরকদমে৷
একজন মন্তব্য করেছেন, “দিদি তেরা দেবর দিওয়ানাআআ।” আরেকটি মন্তব্যে লেখা ছিল, “একটু বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু সত্যি হলে তো দারুণ ব্যাপার হবে।” একজন লিখেছেন, “বাস্তব জীবনে ‘হাম আপকে হ্যায় কৌন’।” আরেকজন মন্তব্যে লিখেছেন, “হুমম, এইমাত্র দেখলাম। ইসা জুলাই মাসে তার ইস্তাম্বুলের ডাম্প পোস্ট করেছিল, আর সানি আজ পোস্ট করেছে… সময়কাল এবং সবকিছু ঠিকঠাক মিলছে না…” আরেকজন লিখেছেন, “কোনও সিনেমা বা যৌথ কাজ আসছে কি? তারা কেন এভাবে তাদের সম্পর্ক প্রকাশ করবে? এগুলো তো একই ছবি, একটুও রহস্যময় নয়। কিছু একটা খাপ খাচ্ছে না।” একজন জিজ্ঞেস করলেন, “দাঁড়ান… সানি শারভারির সঙ্গে প্রেম করছিল না?” অন্য একজন লিখলেন, “তারা একসঙ্গে ছুটিতে যেতে বা একই বই পড়তে পারে না কেন? তারা তো একই পরিবার।”
সূত্রের খবর, “ শারভারি আজ সানির চেয়ে বেশি বিখ্যাত। তাই এটি দু’জনের মধ্যে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছিল। এবং এটি সেই কারণগুলোর মধ্যে একটি, যার জন্য তারা ২০২৫ সালে আলাদা হয়ে যায়।” শারভারি বা সানি কেউই প্রকাশ্যে তাদের সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি।
